শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানালেন কারিশমা কাপুর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানালেন কারিশমা কাপুর
পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানালেন কারিশমা কাপুর

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর সম্প্রতি পালন করলেন তার ৫১তম জন্মদিন। তবে এবারের জন্মদিন তার জীবনে আনন্দের চেয়ে ছিল বেদনার—কারণ কিছুদিন আগেই তিনি হারিয়েছেন তার সাবেক স্বামী সঞ্জয় কাপুরকে। গত ১২ জুন হঠাৎ মৃত্যু হয় সঞ্জয়ের। এরপর থেকেই এক কঠিন সময় পার করছেন কারিশমা।

এই দুঃসময়ে সন্তান সামায়রা ও কিয়ানকে নিয়ে তিনি উপস্থিত ছিলেন নয়াদিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্য এবং স্মরণসভায়। সব সময় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকলেও স্বামীর মৃত্যুর পর নিজেকে একপ্রকার গুটিয়ে নিয়েছিলেন এই অভিনেত্রী।

তবে ২৫ জুন জন্মদিনে ভক্তদের ভালোবাসা আর শুভেচ্ছায় সিক্ত হয়ে সেই নীরবতা ভাঙলেন কারিশমা। দীর্ঘ বিরতির পর ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত বার্তা পোস্ট করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

বার্তায় কারিশমা লেখেন, “আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ।” তার এই পোস্টে একটি লাল হৃদয় ও একটি হাতজোড় করা ইমোজি ব্যবহার করা হয়। এই পোস্টই ছিল সঞ্জয়ের মৃত্যুর পর তার প্রথম প্রকাশ্য বার্তা।

উল্লেখ্য, ২০০৩ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কারিশমা। ২০১৬ সালে বিচ্ছেদ হলেও সন্তানদের সঙ্গে সঞ্জয়ের সম্পর্ক অটুট ছিল। বিচ্ছেদের পরও সন্তানদের স্বার্থে তাদের একসঙ্গে দেখা গেছে একাধিকবার। সবসময়ই সন্তানদের পিতার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে উৎসাহ দিয়েছেন কারিশমা।

 

ভোরের আকাশ/হ.র

কারিশমা কাপুর

শেয়ার করুন: