শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্মৃতির পাতায় শাফিন, আবেগঘন পোস্টে প্রিন্স মাহমুদ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২:৩৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শাফিন আহমেদকে স্মরণ করে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন খ্যাতিমান গীতিকার ও সংগীত পরিচালক প্রিন্স মাহমুদ। শাফিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সামাজিক মাধ্যমে প্রকাশিত সেই পোস্টে তিনি শিল্পীর সঙ্গে কাটানো নানা স্মৃতি ও অনুভূতির কথা তুলে ধরেছেন।

'মাইলস' তারকা প্রয়াত শাফিন আহমেদের সঙ্গে একটি পুরোনো ছবি শেয়ার করে প্রিন্স মাহমুদ লিখেছেন, ‘নাই নাই নাই, নাই তুমি নাই, কী করে সব ভুলে যাই’—এই গান যে একবার শুনেছে কী করে ভুলবে সে? এই আবেগ এই নস্টালজিয়া! অসংখ্য গানের স্মৃতি আমাদের, কী করে ভুলে যাই?

শাফিন আহমেদের প্রয়াণের আক্ষেপ রেখে এই গীতিকার লিখেছেন, ‘প্রিয় শাফিন ভাই, এ কেমন চলে যাওয়া ছিল? এমন যাওয়া ই চেয়েছিলে বুঝি? এই যাওয়াকেই কী 'নীল' রঙে দেখি? এই মৃত্যুই কী 'নীল মৃত্যু'?’

জীবনের ক্লান্তি ও ক্ষয় থেকে শাফিনের চিরমুক্তির প্রসঙ্গ টেনে প্রিন্স মাহমুদ আরও লেখেন, ‘জীবনের সব ক্লান্তি, ক্ষয় থেকে চিরতরে মুক্তি পাওয়া! বিষাদময় হলেও একেই কী নির্মল বলতে হবে? নির্মলেই পৌঁছেছ খুব সহজে, তাহলে।’

আরও পড়ুন

লাল শাড়ির মোহময়ী সাজে আলোচনায় তটিনী

পোস্টের শেষাংশে শাফিন আহমেদের আত্মার শান্তি কামনা করে প্রিন্স মাহমুদ লেখেন, ‘চলে যাওয়ার এই দিনে আত্মার শান্তি কামনা করছি, ভালো থাকবে ভাই...’

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জুলাই যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাফিন আহমেদ। গান পরিবেশনের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। পরে দেশে এনে বনানী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। দীর্ঘ সংগীতজীবনে ‘নীলা’, ‘আজ জন্মদিন তোমার’, ‘পিয়াসী মন’সহ অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।

ভোরের আকাশ/জেআ

বাংলা ব্যান্ডসংগীতশিল্পীপ্রিন্স মাহমুদশাফিন আহমেদমাইলস ব্যান্ড

শেয়ার করুন: