শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রেম-বিচ্ছেদ ও অবিবাহিত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য তানিশা মুখার্জির

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রেম-বিচ্ছেদ ও অবিবাহিত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য তানিশা মুখার্জির
প্রেম-বিচ্ছেদ ও অবিবাহিত জীবন নিয়ে খোলামেলা মন্তব্য তানিশা মুখার্জির

বলিউডের অভিজাত পরিবারে জন্ম হওয়া তানিশা মুখার্জি ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন পেরিয়েছেন। উদয় চোপড়া থেকে আরমান কোহলি—বিভিন্ন প্রেমের অধ্যায়েই শিরোনামে থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি তিনি ভারতীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবনের নানা দিক খোলামেলা শেয়ার করেছেন।

প্রশ্ন করা হয়, আরমান কোহলির সঙ্গে সম্পর্ক শেষ হওয়া কতটা কষ্টের ছিল। তানিশা বলেন, “এটা আমার জন্য হৃদয়ভাঙা ঘটনা ছিল না। অনেকে বিষয়টিকে বড় ঘটনা মনে করেন, তবে আমি তা অতটা গভীরভাবে অনুভব করিনি।”

উদয় চোপড়ার সঙ্গে সম্পর্ক ভাঙার সময় তিনি বেশ কষ্ট পেয়েছিলেন। তানিশা বলেন, “আমরা শুধু প্রেমিক-প্রেমিকা ছিলাম না, ভালো বন্ধু ছিলাম। একে অপরকে বহু বছর ধরে চিনতাম। তাই সেই ব্রেকআপটা আমাকে অনেক স্পর্শ করেছিল।” তবে অভিজ্ঞতার আলোকে তিনি যোগ করেন, “আমি সবসময় জীবনের উজ্জ্বল দিকগুলো দেখতে ভালোবাসি। যা ঘটে, তা শেষ পর্যন্ত ভালোর জন্যই ঘটে।”

তানিশা আরও বলেন, “প্রেমে পড়ার অনুভূতি উপভোগ করি এবং সেই অভিজ্ঞতাগুলোকে গুরুত্ব দিই। জীবনেই হৃদয়ভাঙা মুহূর্ত আসে, তবে এগুলো থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হয়।”

বিয়ের বিষয়ে তার দৃষ্টিভঙ্গিও স্পষ্ট। তিনি বলেন, “বিয়ে একটি সুন্দর প্রতিষ্ঠান, যারা বুঝতে পারে এবং সঠিক মানুষ খুঁজে পায়, তাদের জন্য এটি আনন্দদায়ক। আমি সবসময়ই বিয়ে করতে চেয়েছি, তবে সঠিক সময় ও সঠিক মানুষ খুঁজে পাওয়া না গেলে অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ।”

অবিবাহিত অবস্থায় তানিশা ডিম্বাণু সংরক্ষণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি আপাতত সন্তান চাই না। তাই ৩৯ বছর বয়সে নিজের ডিম্বাণু সংরক্ষণ করেছি এবং এ সিদ্ধান্ত নিয়ে খুবই খুশি।”

জীবন উপভোগের বিষয়ে তানিশা বলেন, “মেয়েরা শুধু বংশবৃদ্ধির জন্য নয়। একজন পুরুষ না থাকলেও জীবনের লক্ষ্য এগিয়ে নেওয়া সম্ভব। দত্তক নেওয়ার মাধ্যমে মা হওয়াও সমাজের জন্য উপকারী হতে পারে।”

বিভিন্ন রিয়েলিটি শো ও ওয়েব সিরিজে কাজের মাধ্যমে বিশেষ পরিচিতি পেয়েছেন তানিশা মুখার্জি। বলিউডে তিনি কিছু সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর মুরারবাজি’, যা চলতি বছরের শুরুতে মারাঠি ভাষায় মুক্তি পায়।

ভোরের আকাশ // হ.র

অভিনেত্রী

শেয়ার করুন: