শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অনুমতি ছাড়া র‍্যালির অভিযোগ

থালাপতি বিজয়ের বিরুদ্ধে পুলিশি মামলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও নবীন রাজনীতিক থালাপতি বিজয় নতুন করে আইনি জটিলতায় পড়েছেন। সম্প্রতি তার সিনেমা অনলাইনে ফাঁস হওয়ার বিতর্কের মধ্যেই এবার চেন্নাই পুলিশের মামলার মুখে পড়লেন তিনি। অভিযোগ, অনুমতি ছাড়াই জনসভা ও রাজনৈতিক র‍্যালি আয়োজন করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন বিজয়।

পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনকে সামনে রেখে গত বৃহস্পতিবার চেন্নাইয়ের টি-নগর এলাকায় বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’-এর একটি বড় র‍্যালি অনুষ্ঠিত হয়। তবে এই কর্মসূচির জন্য আগাম কোনো প্রশাসনিক অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।

ঘনবসতিপূর্ণ ওই এলাকায় হঠাৎ করে আয়োজিত র‍্যালির কারণে ব্যাপক যানজট তৈরি হয় এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি হয়। পরে বিষয়টি নির্বাচন কমিশনের বিশেষ ‘ফ্লাইং স্কোয়াড’ কর্মকর্তাদের নজরে আসে।

তাদের অভিযোগের ভিত্তিতে চেন্নাইয়ের মাম্বালাম থানায় বিজয় এবং তার দলের নেতা এন আনন্দের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।

র‍্যালির সময় থালাপতি বিজয়কে একটি হুডখোলা গাড়িতে দেখা যায়, যেখানে তিনি সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। হাজার হাজার ভক্তের উপস্থিতি এবং আলোকসজ্জার কারণে এলাকায় দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে। পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওর মাধ্যমে ঘটনাটি আরও আলোচনায় আসে।

উল্লেখ্য, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন থালাপতি বিজয়। তার রাজনৈতিক দলের নাম ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’। অভিনয় থেকে রাজনীতিতে আসার ঘোষণা দেওয়ার পর থেকেই তিনি ধীরে ধীরে জনসম্পৃক্ত কর্মকাণ্ডে সক্রিয় হচ্ছেন। তবে রাজনৈতিক যাত্রার শুরুতেই এই আইনি জটিলতা তার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করল।

ভোরের আকাশ/সু.পা

থালাপতি বিরুদ্ধে মামলা

শেয়ার করুন: