শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মালদ্বীপের পর্যটন দূত হলেন ক্যাটরিনা কাইফ

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ১১ জুন ২০২৫, ৯:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড তারকা ক্যাটরিনা কাইফ এখন মালদ্বীপের নতুন পর্যটন দূত। দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন মঙ্গলবার এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে জানান, ক্যাটরিনা কাইফ এখন থেকে মালদ্বীপের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ কেবল পর্যটন খাতেই নয়, ভারত-মালদ্বীপ সম্পর্ক উন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রতি দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েনের প্রেক্ষাপটে, মালদ্বীপের এই সিদ্ধান্তকে কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ক্যাটরিনা কাইফ এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘মালদ্বীপ মানেই বিলাসিতা ও প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব সংমিশ্রণ। ‘সানি সাইড অব লাইফ’-এর পর্যটন দূত হতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত।’

তিনি আরও জানান, ব্যক্তিগতভাবে একাধিকবার মালদ্বীপ ভ্রমণ করেছেন এবং দেশটির অনন্য পরিবেশ ও অভিজ্ঞতা বিশ্ব পর্যটকদের সামনে তুলে ধরতে মুখিয়ে রয়েছেন।

২০২১ সালে বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ। সর্বশেষ তাকে দেখা গেছে থ্রিলারধর্মী সিনেমা ‘মেরি ক্রিসমাস’-এ, যেখানে তিনি অভিনয় করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা বিজয় সেতুপতির বিপরীতে।

ভোরের আকাশ/এসএইচ

ক্যাটরিনা কাইফপর্যটন দূতমালদ্বীপ

শেয়ার করুন: