শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আইসিইউতে মা, শুটিং ফেলে হাসপাতালে জ্যাকলিন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ৮:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
আইসিইউতে মা, শুটিং ফেলে হাসপাতালে জ্যাকলিন
আইসিইউতে মা, শুটিং ফেলে হাসপাতালে জ্যাকলিন

গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজকে। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে আইসিইউ-তে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছে তাকে। এ খবর পেয়ে শুটিং ছেড়ে হাসপাতালে ছুটে গিয়েছেন জ্যাকলিন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অভিনেত্রীর মা কিম ফার্নান্দেজকে আইসিইউতে ভর্তি করার পর, জ্যাকলিন তার কাজ ছেড়ে সরাসরি হাসপাতালে চলে আসেন। ২০২২ সালের শুরুতেও জ্যাকলিনের মা কিম অসুস্থ হয়ে পড়েন। স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। কিছুদিন আগে জ্যাকলিন ‘ইন্ডিয়া টিভি’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে তার মায়ের সঙ্গে সম্পর্কের নিয়ে কথা বলেছিলেন।

জ্যাকলিন জানান, তিনি সবসময় তার মায়ের কাছ থেকে সাপোর্ট পেয়েছেন। প্রতিটি কঠিন সময়ে মা তার জীবনের সবচেয়ে বড় শক্তি।

এদিকে সুকেশ চন্দ্রশেখর বিতর্কে নাম জড়িয়েছিল জ্যাকুলিন। বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা থেকে শুরু করে পেশাগত অনেক ক্ষতির সম্মুখীন হন অভিনেত্রী। ফলে দীর্ঘ সময় সমস্যায় কেটেছে তার। এই কঠিন সময়ে জ্যাকলিনের পাশে ছিলেন তার মা।

জ্যাকলিন অভিনীত মুক্তিপ্রাপ্ত নতুন সিনেমা ‘ফাতেহ’। ৫০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করছেন অভিনেতা সোনু সুদ। নির্মাণের পাশাপাশি জ্যাকলিনের বিপরীতে অভিনয়ও করেছেন তিনি। গত ১০ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি।
বর্তমানে জ্যাকলিনের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। এগুলো হলো— ‘ওয়েলকাল টু দ্য জঙ্গল’, ‘হাউজফুল ফাইভ’।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: