শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

টেলিভিশনের আদর্শ দম্পতি হিসেবে পরিচিত ছিলেন জয় ভানুশালী ও মাহি বিজ। দীর্ঘ বছরের সংসার জীবনের ইতি টেনে চলতি বছরের শুরুতেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই তারকা জুটি। তবে বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন করে আলোচনায় মাহি। 


সালমান খানের ঘনিষ্ঠ বন্ধু তথা প্রযোজক নাদিম নাদজেরের সঙ্গে মাহির একটি পোস্ট ঘিরেই এখন নেটপাড়ায় চলছে তুমুল বিতর্ক। সম্প্রতি প্রযোজক নাদিমের সঙ্গে নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন মাহি। আর সেই ছবির ক্যাপশন ঘিরেই দানা বাঁধছে নতুন সম্পর্কের সন্দেহ। 


মাহি নাদিমকে তার ‘সবচেয়ে প্রিয় বন্ধু’ উল্লেখ করে লিখেছেন, তুমি শুধু আমার প্রিয় বন্ধুই নও, তুমি আমার স্বস্তি, আমার শক্তি এবং আমার পরিবার। তোমার কাছে আমি যেমন, ঠিক তেমনভাবেই থাকতে পারি। আমাদের আত্মা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে।


মাহির এমন আবেগঘন বার্তার পর নেটিজেনদের একাংশ তাকে লক্ষ্য করে কুমন্তব্য ছুড়ে দিচ্ছেন। বিশেষ করে জয়ের ‘ভদ্র ও পারিবারিক’ ভাবমূর্তির কারণে বিচ্ছেদের জন্য মাহিকেই দায়ী করছেন নিন্দুকেরা। প্রশ্ন উঠছে, তবে কি নাদিমের সঙ্গে সম্পর্কের কারণেই জয়-মাহির দীর্ঘ সংসারে ভাঙন ধরল?


ভোরের আকাশ/আতিক

বিনোদন

শেয়ার করুন: