শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পুষ্টিজাত পণ্যে পোকা দেখে অভিযোগ অভিনেত্রীর

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে ভারতে যখন নানা প্রশ্ন উঠছে, তখন নামী একটি ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পণ্যের একটি ভিডিও শেয়ার করেন তিনি। ভিডিওতে কন্টেনারের ভেতরের অংশের ক্লোজ-আপ দেখিয়ে বিপাশা দাবি করেন, নতুন খোলা প্যাকেটের ভেতরে অসংখ্য ছোট ছোট কৃমির মতো পোকা দেখতে পেয়েছেন।

ভিডিওতে পণ্যটি আঙুলে তুলে দেখিয়ে অভিনেত্রী বলেন, নতুন ডাব্বা খোলার পরই এর ভেতরে প্রচুর ছোট পোকা দেখতে পান তিনি। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিষয়টি তদন্তের জন্য মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের কমিশনার তুখারাম মুন্ধেকে ট্যাগ করেন বিপাশা।

ভোক্তাদের নষ্ট বা ভেজাল পণ্য থেকে সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি লেখেন, আপনিই আমাদের একমাত্র ভরসা, আমরা যাতে নষ্ট বা ভেজাল পণ্য না পাই।

তবে বিপাশার এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে অনলাইনে অর্ডার করা খাবারে আরশোলা পাওয়ার অভিযোগ করেছিলেন টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। তিনিও বিষয়টি মহারাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নজরে এনেছিলেন।

আরও পড়ুন

ছেলের লুকে নব্বই দশকের ছোঁয়া দিলেন পরীমনি

এদিকে পুজোর আগে ভারতের বিভিন্ন এলাকায় খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা যাচাইয়ে অভিযান চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এসব অভিযানে বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ ও দোকানে বাসি, পচা ও অনিরাপদ খাবার পাওয়ার অভিযোগও সামনে এসেছে।

এমন পরিস্থিতির মধ্যেই এবার নামী ব্র্যান্ডের পুষ্টিজাত পণ্যে পোকা পাওয়ার অভিযোগ তুলে তদন্তের দাবি জানালেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু।

ভোরের আকাশ/জেআ

বলিউড অভিনেত্রীইনস্টাগ্রাম

শেয়ার করুন: