শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিতর্কিত স্ট্যাটাসের জেরে বাতিল শিরিন শিলার বিটিভির অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিতর্কিত স্ট্যাটাসের জেরে বাতিল শিরিন শিলার বিটিভির অনুষ্ঠান
বিতর্কিত স্ট্যাটাসের জেরে বাতিল শিরিন শিলার বিটিভির অনুষ্ঠান

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে দেওয়া একটি বিতর্কিত মন্তব্যের জেরে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ঈদ বিশেষ অনুষ্ঠান থেকে বাদ পড়েছেন ঢালিউড অভিনেত্রী শিরিন শিলা।

২০২৪ সালের জুলাই মাসে সারাদেশজুড়ে যখন কোটা সংস্কার আন্দোলন চলছিল, তখন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ওই আন্দোলনকে হেয় করে মন্তব্য করেন শিরিন শিলা। তিনি লিখেছিলেন—‘কিসের এত আন্দোলন, সুখে থাকলে ভূতে কিলায়।’ এই স্ট্যাটাস ঘিরে তখনই শুরু হয় সমালোচনার ঝড়। ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়ে পোস্টের মন্তব্য অপশনও বন্ধ করে দেন তিনি।

কয়েক মাস পেরিয়ে গেলেও বিষয়টি ফের আলোচনায় আসে, যখন এবারের ঈদ উপলক্ষে বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘চাওয়া-পাওয়া’-তে অতিথি হিসেবে তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের অনেকে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তোলেন—“ছাত্র ও সাধারণ মানুষের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া একজন শিল্পী কীভাবে রাষ্ট্রীয় গণমাধ্যমে জায়গা পান?”

জনমত ও বিতর্কের প্রেক্ষিতে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি প্রচার না করার সিদ্ধান্ত নেয় বিটিভি কর্তৃপক্ষ। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিকল্পনায় থাকা কবি আসাদ কাজল গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “মূলত জুয়েল আইচ ছিলেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি। কিন্তু তার ব্যস্ততার কারণে শিরিন শিলাকে যুক্ত করা হয়। তখন আমরা জানতাম না যে তিনি কোটা আন্দোলনের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেছিলেন। বিষয়টি সামনে আসার পর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “রেকর্ডিং হয়ে গিয়েছিল, অনুষ্ঠানটিও ভালোই হয়েছিল। কিন্তু শিরিন শিলাকে ঘিরে বিতর্ক থাকায় সেটি প্রচার না করার সিদ্ধান্ত হয়েছে। ভবিষ্যতে নতুন করে করার চিন্তা আছে।”

উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে বিনোদনজগতে পথচলা শুরু করেন শিরিন শিলা। প্রথমে কাজ করেছেন মিউজিক ভিডিওতে, এরপর নাম লেখান নাটক ও চলচ্চিত্রে। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘হিটম্যান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। তবে অভিনয়ের চেয়ে ব্যক্তি জীবনের নানা মন্তব্য ও বিতর্ক নিয়েই বেশি আলোচনায় থাকেন এই অভিনেত্রী।


ভোরের আকাশ।। হ, র

শেয়ার করুন: