শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পোকার কামড়ে বিষক্রিয়া, কেমন আছেন ‘বজরঙ্গি ভাইজান’-এর অভিনেতা?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিষাক্ত পোকার কামড়ে হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা রাজেশ শর্মার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনই তাকে পুরোপুরি শঙ্কামুক্ত ঘোষণা করছেন না চিকিৎসকরা। তিনি ২০১৫ সালের সুপারহিট বলিউড সিনেমা 'বজরঙ্গি ভাইজান'-এ অভিনয় করেছিলেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে একটি সিনেমার শুটিং চলাকালে বিষাক্ত কোনো পোকা বা মাকড়সা তাকে কামড় দেয়। তখন বিষয়টিকে গুরুত্ব না দিয়ে শুটিং শেষ করে বাড়ি ফিরে যান তিনি। তবে প্রায় ছয় ঘণ্টা পর ডান পায়ে তীব্র ব্যথা শুরু হলে দ্রুত কলকাতায় ফিরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, পোকার কামড়ের পর তার শরীরে বিষক্রিয়ার প্রভাবে রক্তে শর্করার মাত্রা হঠাৎ বেড়ে যায়। পাশাপাশি শ্বাসকষ্টও দেখা দেয়। বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সুগারের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং শ্বাসকষ্টও কমেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, অভিনেতার আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। সংক্রমণ শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়ছে কি না, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে। পরীক্ষার ফল হাতে এলে তার শারীরিক অবস্থা সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

এদিকে ঘটনাটি নিয়ে তদন্তের দাবি উঠেছে। অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ) শুটিং সেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। সংগঠনটির দাবি, অভিনেতার চিকিৎসার ব্যয় প্রযোজনা প্রতিষ্ঠানকে বহন করতে হবে এবং সেটে জরুরি চিকিৎসা ব্যবস্থা কেন ছিল না, সেটিও তদন্ত করা উচিত।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

ভোরের আকাশ/এনএ

 

বলিউড ভাইজানঅভিনেতা

শেয়ার করুন: