শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাচসাস’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

মো. রফিকুল ইসলাম

প্রকাশ : ৮ মার্চ ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

শনিবার (০৭ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় অনুষ্ঠিত হয়েছে দেশের চলচ্চিত্রের সবচেয়ে বড় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ইফতার ও দোয়া মাহফিল। সংগঠনটির আহ্বানে সাড়া দিয়ে অনুষ্ঠানে এসেছিলেন চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীত জগতের অনেক তারকা।

আয়োজন নিয়ে বাচসাস সভাপতি কামরুল হাসান দর্পণ ও সাধারণ সম্পাদক রাহাত সাইফুল বলেন, ‘প্রতি বছরের মতো এবারও বাচসাস-এর সদস্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আমরা সুন্দর একটি আয়োজন উপহার দেওয়ার চেষ্টা করেছি। বাচসাসকে এগিয়ে নেওয়ার আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

সংগঠনের সভাপতি কামরুল হাসান দর্পণ, সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, সাংগঠনিক সম্পাদক মোস্তফা মতিহার, দপ্তর সম্পাদক রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে সার্বিক ব্যবস্থাপনায় ছিল বর্তমান কার্যনির্বাহী কমিটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানরে উপ-প্রেস সচিব (ডিপিএস) জাহিদুল ইসলাম রনি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাচসাস সিনিয়র সদস্য  এএস এম হানিফ, বর্তমান নির্বাচন কমিশনার ইমরুল শাহেদ, বাচসাস সদস্য রফিকুল ইসলাম, বাচসাস সিনিয়র সদস্য হামিদ মো. জসিম, বাচসাস সদস্য সুমন মোস্তাফিজ, জাসাস-এর সদস্য সচিব জাকির হোসেন রোকন, প্রখ্যাত নির্মাতা, লেখক ও স্থপতি শাকুর মজিদ, চিত্রনায়িকা নূতন, অভিনেতা আজিজুল হাকিম, লেখিকা জিনাত হাকিম, চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি ডি এ তায়েব, কোষাধ্যক্ষ কমল পাটেকর, কার্যনির্বাহী সদস্য রুমানা ইসলাম মুক্তি, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, নির্বাহী সদস্য চুন্নু, সনি রহমান, চিত্রনায়ক নিরব হোসেন, কায়েস আরজু, অভিনেতা শিবা সানু, অভিনেত্রী ও নৃত্যশিল্পী মেহবুবা মাহনূর চাঁদনী, চিত্রনায়িকা আঁচল আঁখি, রোমানা নীড়, রিয়েলি, সংগীতশিল্পী ইথুন বাবু, মৌসুমী আক্তার সালমা, সৈয়দ অমি, অভিনেতা ও নির্দেশক সাজ্জাদ হোসেন দোদুল, অভিনেত্রী ও নির্দেশক রাশেদা চৌধুরী লাজুক, ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক ফরিদুল হাসান, নৃত্য পরিচালক ইউসুফ খান, নির্মাতা ছটকু আহমেদ, গাজী মাহবুব, দেবাশীষ বিশ্বাস, জুলফিকার জাহেদী, বুলবুল বিশ্বাস, জাজ মাল্টিমিডিয়ার সিইও আলিমুল্লাহ খোকন, প্রযোজক ফরমান আলী, অভিনেতা হারুন রশিদ বান্টি, অনুভব মাহবুব প্রমুখ।

আয়োজনে সহযোগিতা করে পাশে ছিল দোয়েল ওটিটি, ধ্রুব মিউজিক স্টেশন, স্টার সিনেপ্লেক্স, ডিজিটাল খবর, গাঙচিল মিউজিক, হিশাম মাল্টিমিডিয়া, স্টেপ, ই টপ ম্যাট্রেস, আদ্রিয়ান প্রোডাকশন, এ এ, বিশ্বাস টকিজ প্রমুখ।

ভোরের আকাশ/ র.ই
 

কামরুল হাসান দর্পণইফতার মাহফিল

শেয়ার করুন: