শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুটিং শুরুর পূর্বে‘ রকস্টার’ নিয়ে উচ্ছ্বাসিত মিথিলা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা মানেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ। এবার সেই আগ্রহে নতুন মাত্রা যোগ করলেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। নির্মাতা আজমান রুশোর সিনেমা ‘রকস্টার’-এ শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে।

সম্প্রতি বনানীতে একটি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হওয়ার অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হন মিথিলা। সেখানেই তিনি ‘রকস্টার’ সিনেমায় কাজ করা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি জানান, এটি বাংলাদেশে তার প্রথম সিনেমা।

মিথিলা বলেন, শাকিব খানের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় অর্জন। তার ভাষায়, এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচনা। তার অংশের শুটিং ১৮ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, মিস ইউনিভার্স প্রতিযোগিতার সময়ই পরিচালক আজমান রুশো তাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেন। দীর্ঘদিনের সিনেমায় কাজের স্বপ্ন থাকায় প্রস্তাবটি তিনি গ্রহণ করেন।

মিথিলার মতে, চরিত্র ও গল্প পছন্দ হওয়ার পরই তিনি প্রকল্পটিতে যুক্ত হন। শাকিব খানের উপস্থিতি প্রজেক্টটিকে আরও বড় পরিসরে নিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, দেশের বিজ্ঞাপনচিত্রের পাশাপাশি ২০১৯ সালে বলিউড সিনেমা ‘রোহিঙ্গা’-তে কাজ করেন মিথিলা, যা ২০২১ সালে মুক্তি পায়।

ভোরের আকাশ/সু.পা

উচ্ছ্বাসিত মিথিলা

শেয়ার করুন: