শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পরীমণির ছেলের তৃতীয় জন্মদিনে জমকালো আয়োজন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ২:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পরীমণির ছেলের তৃতীয় জন্মদিনে জমকালো আয়োজন
পরীমণির ছেলের তৃতীয় জন্মদিনে জমকালো আয়োজন

ঢাকাই জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি তার ছেলেমেয়ের জন্য আয়োজন করলেন এক রঙিন ও মনোমুগ্ধকর জন্মদিনের অনুষ্ঠান। গত রোববার তিন বছর পূর্ণ করল তার ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। এই বিশেষ দিন উপলক্ষে পরীমণি একটি জমকালো আয়োজন করেন, যার কিছু অসাধারণ মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করেছেন তিনি।

মঙ্গলবার বিকেলে পরীমণি ফেসবুকে এক মিনিটের একটি টিজার ভিডিও প্রকাশ করেন, যা দ্রুত ভক্তদের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা যায় মেরুন ও পার্পেল থিমে সাজানো ভিন্নরকম এক আভিজাত্যপূর্ণ জন্মদিনের আয়োজন। অনুষ্ঠানে ছিলো নাচ-গানের রোমাঞ্চকর পরিবেশ। বিশেষ আকর্ষণ হিসেবে পরীর দুই সন্তান — ছেলে পূণ্য ও কন্যা প্রিয়মকে একসঙ্গে উপস্থাপন করা হয়। এছাড়াও কেক কাটার রোমাঞ্চকর মুহূর্তও ভিডিওতে তুলে ধরা হয়েছে।

জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কয়েকজন খ্যাতনামা তারকাও, যারা এই আনন্দঘন মুহূর্তে পরীমণির পাশে ছিলেন। ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘আমার দুই সুখের ডানাকে নিয়ে এক যাদুকরী সন্ধ্যা’। ভিডিও শেষে জানান, ‘শিগগিরই আসছে’ আরও কিছু ছবি ও ভিডিও।

২০২২ সালে পরীমণি ও অভিনেতা শরীফুল রাজের সংসারে জন্ম নেয় ছেলে শাহীম মুহাম্মদ পূণ্য। বিচ্ছেদের পর থেকে পরীমণি একাই ছেলে পূণ্যকে পালন করছেন। গত বছর তিনি একটি কন্যা সন্তান দত্তক নিয়েছেন। বর্তমানে দুই সন্তান ও কর্মজীবনের ব্যস্ততার মাঝেও পরীমণি তার ব্যক্তিগত ও পারিবারিক মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে নিয়মিত শেয়ার করে চলেছেন।

পরীমণির এই জমকালো আয়োজন সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছে এবং ভক্তরা তাদের প্রিয় তারকার সন্তানদের সুন্দর মূহুর্তগুলো দেখতে পেয়ে আনন্দিত।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: