শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

একসঙ্গে দেখা যেতে পারে শাহরুখ-আলিয়া জুটি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডে আবারও নতুন জল্পনা ঘুরপাক খাচ্ছে। শোনা যাচ্ছে, পরিচালক সঞ্জয় লীলা বানশালি তার পরবর্তী সিনেমায় শাহরুখ খান–এর বিপরীতে নিতে পারেন আলিয়া ভাটকে। প্রাথমিকভাবে এই প্রজেক্টে সালমান খানকে নিয়ে ভাবা হলেও সেই পরিকল্পনা আর এগোয়নি বলে জানা গেছে। এখন নতুন করে শাহরুখ–আলিয়া জুটিকে বড় পর্দায় আনার আলোচনা চলছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বানশালির একটি আটকে থাকা সিনেমার কাজ আবার শুরু হতে পারে। সেই প্রজেক্টেই নতুন করে যুক্ত হতে পারে এই তারকা জুটি। ফলে দীর্ঘদিন পর বানশালির ফ্রেমে আবারও শাহরুখকে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

শাহরুখ খান ও সঞ্জয় লীলা বানশালির সম্পর্ক সিনেমার ইতিহাসে আগে থেকেই গুরুত্বপূর্ণ। ২০০২ সালে ‘দেবদাস’ ছবিতে তাদের কাজ দর্শকদের ব্যাপকভাবে মুগ্ধ করেছিল। তবে এরপর প্রায় ২৪ বছর ধরে বানশালির কোনো ছবিতে দেখা যায়নি শাহরুখকে।

অন্যদিকে আলিয়া ভাট আগেও শাহরুখ খানের সঙ্গে ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে কাজ করেছেন, তবে সেখানে তাদের সম্পর্ক ছিল মেন্টর–শিক্ষার্থীর। নতুন এই প্রজেক্ট বাস্তবায়িত হলে প্রথমবারের মতো বড় পর্দায় তাদের রোম্যান্টিক জুটি দেখা যেতে পারে।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাকশনধর্মী ছবিতে বেশি ব্যস্ত ছিলেন শাহরুখ। ‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর মতো ছবিতে কাজ করতে গিয়ে একাধিকবার শারীরিকভাবে আঘাত পাওয়ার কথাও শোনা গেছে। তাই অনেকেই মনে করছেন, এবার তিনি তুলনামূলক স্বস্তিদায়ক ঘরানার রোম্যান্টিক সিনেমায় ফিরতে পারেন। সবকিছু ঠিক থাকলে আগামী জুনের মধ্যেই এই সিনেমা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

ভোরের আকাশ/সু.পা

শাহরুখ-আলিয়া একসঙ্গে

শেয়ার করুন: