শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মৃত্যুর গুজবে ক্ষোভ প্রকাশ করলেন রুনা লায়লা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ মে ২০২৬, ৬:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে ভক্ত-অনুরাগীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হলেও শিল্পী নিজেই জানিয়েছেন, তিনি সম্পূর্ণ সুস্থ আছেন। বর্তমানে ভারতের দিল্লিতে ‘মিনার–ই–দিল্লি’ পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অবস্থান করছেন রুনা লায়লা। সেখান থেকেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অনলাইনে উদ্বেগ ও বিভ্রান্তি দেখা দেয়।

বিষয়টি নজরে আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি গুজবের বিষয়টি অস্বীকার করেন। রুনা লায়লা লেখেন, “আমার প্রিয় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়িয়েছে।”

ভিত্তিহীন এই খবর নিয়ে বিরক্তি প্রকাশ করে তিনি আরও লেখেন, “আমি স্পষ্টভাবে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ আছি। সবাইকে অনুরোধ করছি, কোনো পোস্ট শেয়ার করার আগে তথ্য যাচাই করুন। এ ধরনের গুজব আমার এবং আমার পরিবারের জন্য অত্যন্ত কষ্টদায়ক।”

তিনি ভক্তদের প্রতি ভালোবাসা জানিয়ে লেখেন, সবার জন্য অনেক ভালোবাসা রইল।

উল্লেখ্য, ১৯৬৬ সালে উর্দু চলচ্চিত্র হাম দোনো-তে গান গেয়ে সংগীতজগতে আলোচনায় আসেন রুনা লায়লা। পরবর্তীতে পাকিস্তান টেলিভিশন, ভারতীয় চলচ্চিত্র এবং উপমহাদেশজুড়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।

ভোরের আকাশ/সু.পা

রুনা লায়লা

শেয়ার করুন: