প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির

দক্ষিণ এশিয়ার জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির প্রথমবারের মতো ঢাকায় পা রাখছেন। আগামী সপ্তাহে ঢাকায় আসা তার সফরের সময় তিনি অংশ নেবেন একাধিক জমকালো আয়োজন ও বিশেষ ইভেন্টে।
২০১৬ সালে ‘জনান’ সিনেমার মাধ্যমে তার অভিনয় যাত্রা শুরু হলেও দ্রুতই তিনি দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের প্রিয় মুখে পরিণত হয়েছেন। ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’ ও ‘কাভি মে কাভি তুম’-এর মতো জনপ্রিয় নাটকগুলো তাকে খ্যাতির শিখরে পৌঁছে দিয়েছে।
হানিয়া শুধু গ্ল্যামারাস তারকা নন; রোমান্টিক, কমেডি বা আবেগপূর্ণ চরিত্র—সব ক্ষেত্রেই তার অভিনয় প্রশংসিত। বাংলাদেশেও তার বিপুল ভক্তশ্রেণী রয়েছে এবং ঢাকায় আসার অপেক্ষায় অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
বাংলাদেশ সফরের এই আয়োজনটি হচ্ছে সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে। হানিয়া দীর্ঘদিন ধরে পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। সম্প্রতি প্রতিষ্ঠানটি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা, এবং প্রচারণার অংশ হিসেবে এই সফর।
সফরের বিস্তারিত ইভেন্ট সম্পর্কে জানতে চোখ রাখতে হবে সানসিল্ক বাংলাদেশ-এর অফিসিয়াল পেজে।
ভোরের আকাশ//হ.র