শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিল্পীমঞ্চের আয়োজনে "এই বৈশাখে"—কবিতা ও সংগীতে মনোমুগ্ধকর সন্ধ্যা

বিনোদন ডেক্স

প্রকাশ : ১৫ মে ২০২৫, ১:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিল্পীমঞ্চের আয়োজনে "এই বৈশাখে"—কবিতা ও সংগীতে মনোমুগ্ধকর সন্ধ্যা
শিল্পীমঞ্চের আয়োজনে "এই বৈশাখে"—কবিতা ও সংগীতে মনোমুগ্ধকর সন্ধ্যা

সাংস্কৃতিক সংগঠন শিল্পীমঞ্চ সম্প্রতি আয়োজন করেছিল এক অপূর্ব সাহিত্য ও সংগীত সন্ধ্যার—"এই বৈশাখে"। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবিতা, গান ও আবৃত্তির যুগলবন্দী উপভোগ করেন উপস্থিত শ্রোতারা।

অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের আহ্বায়ক শওকত হোসেন-এর স্বাগত বক্তব্য দিয়ে। সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ও কণ্ঠশিল্পী হাসান মাহমুদ, যিনি পরিপাটি ও আবেগঘন উপস্থাপনায় পুরো অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।

প্রথমেই পরিবেশিত হয় সমবেত সংগীত, যেখানে শিল্পীমঞ্চের নিয়মিত শিল্পীরা কণ্ঠে তোলেন "আমার খাতায় প্রতি পাতায় প্রতি কবিতায়" ও "পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়"—এই দুই জনপ্রিয় গান। গান দুটি শ্রোতাদের মনে জাগিয়ে তোলে মুগ্ধতা আর হৃদয়ছোঁয়া আবেগ।

এরপর মঞ্চে একে একে আবৃত্তি পরিবেশন করেন রেজিনা, বাবলী ও কামরুন নাহার। সংগীত পরিবেশন করেন মোঃ ফারুক, শেখ ইমন, অরুনিমা ইসলাম, শওকত হোসেন, লুৎফুন্নেসা মেহেক, উত্তম ও হাসান মাহমুদ। বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল উত্তম ও তার কন্যা অন্তরা-র যুগল পরিবেশনা "আয় খুকু আয়"—যা শ্রোতাদের মধ্যে স্মৃতিকাতর আবেগের সৃষ্টি করে।

উল্লেখ্য, শিল্পীমঞ্চ প্রতি দুই মাস অন্তর ঋতু বরণ উপলক্ষে এমনই শিল্প-সাহিত্যের আয়োজন করে থাকে, যেখানে আবৃত্তি ও সংগীতের মাধ্যমে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা হয়।

এই আয়োজনটি নিঃসন্দেহে ছিল এক মননশীল ও আবেগঘন সন্ধ্যা, যেখানে কবিতা ও গানে একাকার হয়ে উঠেছিল বাংলা নববর্ষের উচ্ছ্বাস।

ভোরের আকাশ/মি

শেয়ার করুন: