শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মুক্তি পাচ্ছে মৌসুমী-জাহাঙ্গীরের ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই বছর আগে মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের বিয়ের গুঞ্জন ঘিরেই আলোচনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে জানা যায়, সেটি আসলে তাদের অভিনীত একটি কাজের প্রচারণা ছিল। সেই কাজই এবার পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নামের এই সিনেমাটি আগামী ১৫ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে ওয়েব সিরিজ হিসেবে এর শুটিং শুরু হয়েছিল। এতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন হাসান জাহাঙ্গীর।

গল্পে দেখা যাবে, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হওয়ার আশায় এক নারী কন্ট্রাক্ট বিয়েতে জড়িয়ে পড়েন। এরপর নতুন পরিবেশে তাকে নানা বাস্তবতার মুখোমুখি হতে হয়। কখনো আবেগঘন, কখনো হাস্যরসাত্মক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি।

নির্মাতা জানান, নারীর সংগ্রাম, সম্মান ও মানবিকতার বিষয়গুলোকে সামনে রেখেই গল্পটি নির্মাণ করা হয়েছে। বিদেশের মাটিতে এক নারীর একাকীত্ব, পরিবার থেকে দূরত্ব এবং ভুল বোঝাবুঝির দিকগুলোও এতে উঠে আসবে।

গত মার্চে চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। দেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

এদিকে মুক্তির আগে অনাকাঙ্ক্ষিত সমালোচনা ও অপপ্রচার নিয়ে সতর্কবার্তাও দিয়েছেন হাসান জাহাঙ্গীর। তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রায় দুই বছর পর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী অভিনীত নতুন কোনো সিনেমা। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘সোনার চর’।

ভোরের আকাশ/সু.পা

কন্ট্রাক্ট ম্যারেজ

শেয়ার করুন: