শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শুটিং ভ্যান থেকে রাশি খান্না টাকার ব্যাগ উধাও

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী রাশি খান্না শুটিং সেটে চুরির ঘটনার শিকার হয়েছেন। দীর্ঘদিন ধরে পেশাগত জীবনে নির্ভারভাবে কাজ করে আসা এই অভিনেত্রীর জন্য ঘটনাটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত।

জানা গেছে, সম্প্রতি একটি নতুন প্রজেক্টের শুটিং চলাকালে বিরতির সময় তিনি ভ্যানিটি ভ্যানে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ই তার ব্যাগ থেকে টাকা চুরির ঘটনা ঘটে। ব্যাগে প্রায় ৫০ হাজার রুপি ছিল বলে জানা যায়।

অভিযোগ অনুযায়ী, শুটিং চলাকালে রাশি খান্না ক্যামেরার শট দিতে বাইরে গেলে ভ্যানিটি ভ্যানের দায়িত্বে থাকা এক কর্মী সুযোগ নিয়ে টাকা চুরি করে। পরে শুটিং শেষে ভ্যানে ফিরে তিনি বিষয়টি বুঝতে পারেন এবং সঙ্গে সঙ্গে নিরাপত্তা কর্মকর্তাদের জানান।

তদন্ত শুরু হলে সংশ্লিষ্ট কর্মীর আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি চুরির কথা স্বীকার করেন এবং তার কাছ থেকেই চুরি হওয়া টাকা উদ্ধার করা হয়।

ঘটনার পর শুটিং সেটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কিছু কর্মী ক্ষোভ প্রকাশ করেন এবং অভিযুক্তকে আটক করে নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে সরিয়ে দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাটি ঘিরে সেটে থাকা একজন জানান, এমন ঘটনা সবাইকে হতবাক করে দেয় এবং বিষয়টি চলচ্চিত্র ইউনিটের নিরাপত্তা ব্যবস্থার ওপরও প্রশ্ন তুলেছে।

এদিকে শুরুতে দাবি করা হয়, চুরি হওয়া টাকা অভিনেত্রীর ছিল। তবে পরবর্তীতে তার টিম জানায়, ওই টাকা মূলত তার ম্যানেজারের ছিল, রাশির ব্যক্তিগত অর্থ নয়।

পেশাগতভাবে ব্যস্ত সময় পার করছেন রাশি খান্না। বর্তমানে তার একাধিক নতুন প্রজেক্টের কাজ চলমান রয়েছে, যেখানে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন।

ভোরের আকাশ/সু.পা

টাকার ব্যাগ উধাও

শেয়ার করুন: