শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হলিউডের কমেডি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হলিউডের কমেডি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া
হলিউডের কমেডি সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

বলিউড গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন আন্তর্জাতিক তারকা। নিয়মিতই তিনি কাজ করেন হলিউডে। আবারও ইংরেজি ভাষার নতুন সিনেমায় যোগ দিচ্ছেন তিনি। এবার তাকে দেখা যাবে কমেডি ঘরানার গল্পে। জনপ্রিয় পরিচালক নিকোলাস স্টোলার এটি পরিচালনা করবেন।

আমাজন এমজিএম স্টুডিওস প্রযোজিত সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি। তবে জানা গেছে, এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মাইকেল পেনা। এর আগে ছবির প্রধান চরিত্রে ঘোষণা করা হয়েছিল উইল ফেরেল ও জ্যাক এফ্রনের নাম।

প্রাক্তন ‘জাজমেন্ট ডে’ শিরোনামের এই সিনেমার গল্প এক তরুণ আসামিকে ঘিরে। যিনি কারাগার থেকে বেরিয়ে একটি টিভি কোর্টরুম শো-তে হামলা চালান। কারণ তিনি মনে করেন বিচারক তার জীবন ধ্বংস করে দিয়েছে। তিনি অবিচারের শিকার। ছবিতে প্রিয়াঙ্কার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে তার উপস্থিতি এই স্টার-স্টাডেড কমেডিতে বাড়তি আকর্ষণ যোগ করবে বলে আলোচনা হচ্ছে। ছবিতে আরও রয়েছেন রেজিনা হল, জিমি ট্যাট্রো ও বিলি আইচনার।

‘সিটাডেল’ নামক অ্যাকশন সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করে হলিউডের নির্মাতা ও প্রযোজকদের নজর কাড়েন প্রিয়াঙ্কা। এরপর থেকে নিয়মিতই কাজ করছেন তিনি। প্রিয়াঙ্কাকে আরও বেশ কিছু চমক জাগানিয়া কাজে দেখা যাবে। সেগুলোর মধ্যে রয়েছে ‘দ্য ব্লাফ’ এবং ‘হেডস অব স্টেট’। এগুলোতে তিনি জন সিনা ও ইদ্রিস এলবার সঙ্গে অভিনয় করেছেন।

এদিকে আলোচনা চলছে ‘বাহুবলী’ ছবির নির্মাতা এসএস রাজামৌলির সিনেমায় কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। এখানে তার সঙ্গে দেখা যাবে দক্ষিণ ভারতের সুপারস্টার মহেশ বাবুকে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: