শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চমকের বিএনপিতে যোগদান, লড়বেন সংরক্ষিত আসনে

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজপথে সক্রিয় ভূমিকা রাখা পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার সরাসরি রাজনীতির মাঠে নামছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন বলেও নিশ্চিত করেছেন।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপি যখন সাক্ষাৎকার নিচ্ছে, তখন শুক্রবার বিকেলে মনোনয়ন বোর্ডের সামনে হাজির হন চমক। রাজনীতিতে আসার কারণ জানাতে গিয়ে তিনি বলেন, দেশের জন্য কাজ করতে চান এবং বিশেষ করে নারীদের উন্নয়নে ভূমিকা রাখতে চান। তার মতে, বিএনপির সঙ্গে যুক্ত হলে সেই লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে।

সাক্ষাৎকার শেষে তিনি নিজের আশাবাদের কথা জানিয়ে বলেন, মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি শতভাগ আশাবাদী। একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়ের আলোচনাকে ইতিবাচক বলেও মন্তব্য করেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, তার মনোনয়ন নিয়ে বিএনপির ভেতরে আলোচনা চলছে। তবে এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। এ বিষয়ে চমক বলেন, দল যে সিদ্ধান্ত নেবে, তা তিনি ইতিবাচকভাবে গ্রহণ করবেন। নতুন রাজনৈতিক যাত্রা নিয়ে নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন তিনি। সেখানে তিনি লেখেন, “নতুন জার্নি শুরু করলাম, আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

গত জুলাইয়ের আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে সক্রিয় অবস্থানে দেখা যায় রুকাইয়া জাহান চমককে। সেই রাজনৈতিক অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবার তিনি সরাসরি সংসদ সদস্য হওয়ার দৌড়ে যুক্ত হয়েছেন। তবে শেষ পর্যন্ত বিএনপি তাকে চূড়ান্ত মনোনয়ন দেয় কি না, তা এখনো অপেক্ষার বিষয়।

ভোরের আকাশ/সু.পা

চমকের বিএনপিতে যোগদান

শেয়ার করুন: