শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাকিবের ‘বরবাদ' থেকে বলিউডে রিয়া

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ৭ মে ২০২৫, ৭:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
শাকিবের ‘বরবাদ' থেকে বলিউডে  রিয়া
শাকিবের ‘বরবাদ' থেকে বলিউডে রিয়া

২০২৪-এ নানা ঝড় বয়ে গেছে টলিউড অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়ের জীবনে। তবে সব কিছুর মধ্যেও নিজের দুই সন্তানকে সামলে কাজের হাত ধরে এগিয়ে গিয়েছেন সামনের দিকে।  এর মাঝেই কাজ করেছেন শাকিব খানের সঙ্গে ‘বরবাদ’ সিনেমায়। যেখানে ইধিকা পালের বড় বোনের চরিত্রে ছিলেন তিনি। ওপার বাংলায় ছোট পর্দার পরিচিত মুখ হলেও রিয়া কাজের পরিধি বাড়িয়েছেন নিজের চেষ্টায়। প্রথমে কলকাতা, পরে বাংলাদেশ, এবার সোজা বলিউডে পাড়ি জমালেন অভিনেত্রী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই ভাগ করে নিয়েছেন নতুন পথ চলার সুখবর। ‘রিল্যায়েন্স এন্টারটেনমেন্ট’-এর ব্যানারে আসছে হিন্দি ছবি ‘বিহান’। পরিচালনায় ধীরাজ কুমার। ছবিটি নারীশক্তির গল্প বলবে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন রিয়া। অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এই মুহূর্তে শুটিংয়ের মাঝে আছেন তিনি। সকাল থেকেই বেশ চাপ। অভিনেত্রীর চটপট জবাব, ‘১৫ বছরের চেষ্টা আর ভগবানের আশীর্বাদে আজ এই জায়গায় এসে পৌঁছেছি।’ বলিউডে পাড়ি দিয়ে কি তবে টলিউডে আর কাজ করবেন না রিয়া? জানা যাচ্ছে, দুই মাধ্যমেই চুটিয়ে কাজ করতে চান অভিনেত্রী। এই মুহূর্তে নিজেকে আরও বেশি প্রস্তুত করতে চান ভালো কাজের তাগিদে।

রিয়া কিন্তু এখানেই থেমে নেই। বাংলাদেশ, বলিউডের পর তাকে দেখা যাবে বাংলা ছবিতেও! জিৎ চক্রবর্তীর আগামী ছবি ‘লটারি জিন্দাবাদ।’ খরাজ মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত-সহ অনেকেই থাকছেন সেখানে। কৌতুকধর্মী এই ছবিতে রিয়া জবরদস্ত পুলিশ অফিসার। বাইকে চড়া, অ্যাকশন দৃশ্য— সবকিছুই থাকবে। যেসব চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: