শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘এক সময় ইন্ডিয়া নিজেরা নিজেরাই ক্রিকেট খেলবে’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৫ জানুয়ারি ২০২৬, ৯:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ তথা আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার ঘটনায় ক্ষুব্ধ দেশের বিভিন্ন স্তরের মানুষজন। সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে ভারতকে খোঁচা দিয়েছেন কণ্ঠশিল্পী কুদ্দুস বয়াতি। 

নিজের ফেসবুকে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বয়াতি। তার-ই ধারাবাহিকতায় মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় ভারতকে খুঁচিয়ে তিনি লেখেন, ‘এক সময় ইন্ডিয়া কারও সাথে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে... যেমন ইন্ডিয়া বনাম ভারত।’

মন্তব্যের ঘরে অনুসারীদের অনেকে সমর্থন জানিয়েছেন কুদ্দুস বয়াতিকে। পোস্টটি অনেকের কাছে হয়ে উঠেছে হাস্যরসাত্মক বিষয়। কেউ এ নিয়ে গানও বাঁধতে বলেছেন বয়াতিকে। 

এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জবাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে অনুষ্ঠিত সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া।

ভোরের আকাশ/মো.আ.

 

 

মোস্তাফিজুর রহমানআইপিএল

শেয়ার করুন: