শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাকিব খানের নতুন নায়িকা হানিয়া আমির

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১২:২১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

এবার ঢালিউড ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তাও আবার বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের বিপরীতে। সম্প্রতি এমনই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।

রাজধানীর বনানীতে একটি প্রতিষ্ঠানের নতুন আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার সময় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য ছোট ভাইয়ের কাছে নতুন তথ্য প্রকাশ করেন শাকিব। জানান, হানিয়া আমির তার ফিউচার হিরোইন।

সম্প্রতি নেট দুনিয়ায় রাফসান এবং শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ -এর লুকে ধরা পড়া একটি ভিডিও প্রকাশ পেয়েছে। এই ভিডিওতে দুই সেলিব্রেটিকে নানা বিষয়ে কথা বলতে দেখা যায়। ৯ মিনিটের ওই ভিডিওতে শাকিব ও রাফসানের আলাপচারিতার একপর্যায়ে হানিয়া আমিরের প্রসঙ্গ ওঠে। শাকিব রাফসানকে বলেন, 'তোমার একটি ভ্লগ দেখলাম, আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে।'

শাকিবের মুখে এমন কথা শুনে রাফসান চমকে যান এবং লাজুক হেসে শাকিব খানকে জিজ্ঞাসা করেন, ‘উনি কি আপনার সঙ্গে মুভি করছেন?’ 

জবাবে মেগাস্টার শাকিব খান বলেন, ‘হ্যাঁ, একটা মুভির কথা রয়েছে।

এই মুহূর্তের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে শাকিব ভক্তদের মাঝে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। তারা আশা করছেন, নায়কের নতুন সিনেমাতেই দেখা মিলবে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের।

বর্তমানে শাকিব খান 'সোলজার' ও 'প্রিন্স' সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

ভোরের আকাশ/তা.কা

 

হানিয়া আমিরঢালিউডশাকিব খান

শেয়ার করুন: