শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করে ক্ষোভ ঝাড়লেন মিষ্টি জান্নাত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ১১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত বাবা হারিয়েছেন গত মাসের শেষের দিকে। বাবার মৃত্যুর পর থেকেই বিমর্ষ তিনি। যেন মেনে নিতে পারছেন না বাবার শূন্যতা। প্রায়ই সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে পোস্ট করছেন।

অভিনয় দিয়ে আলো ছড়াতে না পারলেও পর্দার তারকাদের নিয়ে নানা মন্তব্য করে আলোচনায় থাকেন মিষ্টি জান্নাত। সাম্প্রতিক সময় মেগাস্টার শাকিবকে নিয়ে ফেসবুক পোস্টের জেরে নেটিজেনদের সমালোচনার মুখ পড়েছে। বাবা হারানোর কষ্টে মিষ্টি যখন শোকাহত, তখন সোশ্যাল মিডিয়ার কিছু মন্তব্য তাঁকে আরও বেশি আঘাত দিচ্ছে। গতকাল বুধবার (১৩ আগস্ট) শাকিবের সঙ্গে একটি ছবি প্রকাশ করেন অভিনেত্রী।

ওই পোস্টে তিনি লিখেছেন, আমার বাবা ১৪ দিন হলো পৃথিবীতে নাই। আমি আমার বাবা-মায়ের রাজকন্যা। আমার পৃথিবী বলতে তারা দুইজন। আমার আপন ভাই-বোন নেই (যদিও আমার কাজিনরা আপন ভাই-বোনের থেকেও বেশি)। কোনোভাবেই শোক কাটিয়ে উঠতে পারছি না আমি বা আমার পরিবার।

এরপর তিনি যোগ করেন, এরইমধ্যে শাকিব খান আর আমাকে নিয়ে কত নিউজ হচ্ছে। বলছে যে, আমার নাকি মন খারাপ শাকিব খানের জন্য! আমি আমার বাবাকে নিয়ে স্ট্যাটাস দেই, আর তারা বলে আমি নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি! ভাই, আমার বাবার কথা শুনে শাকিব খান থেকে শুরু করে মোটামুটি সব তারকা, পরিচালক, প্রযোজক, শিল্পী, সাংবাদিক―সবাই দুঃখ অনুভব করে মেসেজ দিয়েছেন। কেউ ফোন করেছেন। তবে আমি রিপ্লাই দিতে পারিনি। আমি এখনও কারও সঙ্গে যোগাযোগ, কথা বলা, তর্ক করার মানসিকতায় নেই।
মিষ্টি জান্নাত আরও বলেন, আমাকে নিয়ে এসব ফালতু কমেন্ট, স্ট্যাটাস, নিউজ, ব্লগ করা বন্ধ করুন। কারও সঙ্গে কোনো কিছু নিয়ে আমার কোনো পরিস্থিতি নেই। মিডিয়ার সবার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব আছে। কিছু মানুষ আমাকে দেখতে পারে না, কারণ আমি তাদের থেকে অনেক বেশি সুন্দর, যোগ্য এবং মানসম্পন্ন। তাই তারা আমার স্ট্যাটাসে পৌঁছাতে পারে না পারবেও না বলে দূর থেকে টাকা দিয়ে বা ব্যক্তিগত সম্পর্ক (লেডিজ) দিয়ে আমার বিরুদ্ধে লোক লাগিয়ে দেয়।

কথার সুত্রধরে তিনি আরও লিখেছেন, এসব যারা করছে, তাদের সবার প্রমাণ রেখে দিয়েছি। প্রয়োজনে কাজে লাগাব। শাকিব খানের সঙ্গে এই রকম অনেক ছবি আছে, তাতে কী? বারবার কীসের প্রমাণ চান? আমি তার ব্যাপারে আর কোনো মন্তব্য বা কথা বলতে চাই না। আমি আপাতত কোনো কিছুর মন-মানসিকতায় নেই। একটু থামুন, অনেক হয়েছে

সবশেষ মিষ্টি বলেন, আপনাদের কি বাবা-মা নেই? তারা যখন থাকবেন না, তখন বুঝতে পারবেন পৃথিবীটা কত কঠিন। বাবা ছিলেন, বুঝতে পারিনি কিছু। বাবা-মা থাকলে সব কিছু এমনিতেই হয়ে যায়। এখন বুঝতে পারছি। আর কিছু বাঙালি জাতির থেকে রাস্তার পশুও মানুষের মন ও কষ্ট বোঝে।

ভোরের আকাশ/তা.কা

মিষ্টি জান্নাতঢালিউডশাকিব খান

শেয়ার করুন: