আতিফ আসলামের কনসার্টে টাইটেল স্পন্সর হিসেবে শাহ্ সিমেন্ট

দেশের শীর্ষস্থানীয় নির্মাণসামগ্রী ব্র্যান্ড শাহ্ সিমেন্ট আসন্ন ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে আন্তর্জাতিক মানের লাইভ সংগীত আয়োজন এবং তরুণদের বিনোদনমূলক উদ্যোগে নিজেদের সম্পৃক্ততা আরও জোরদার করেছে প্রতিষ্ঠানটি।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টটি আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। দর্শনার্থীদের জন্য অনুষ্ঠানস্থলের প্রবেশদ্বার খুলে দেওয়া হবে দুপুর ১টায়, আর মূল পরিবেশনা শুরু হবে বিকেল ৫টা থেকে।
বিশ্বখ্যাত সংগীতশিল্পী আতিফ আসলাম তার জনপ্রিয় গান পরিবেশন করবেন এই আয়োজনে। কনসার্টে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।
শাহ্ সিমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগীত মানুষের মধ্যে সংযোগ সৃষ্টি করে এবং সম্মিলিত আনন্দ উদযাপনের সুযোগ তৈরি করে। সেই লক্ষ্য থেকেই আন্তর্জাতিক মানের বিনোদনমূলক আয়োজনের সঙ্গে প্রতিষ্ঠানটি যুক্ত হয়েছে।
আয়োজকদের আশা, ‘শাহ্ সিমেন্ট প্রেজেন্টস মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’ দেশের সংগীতপ্রেমীদের জন্য একটি স্মরণীয় লাইভ কনসার্টে পরিণত হবে।
ভোরের আকাশ/জেআ