শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ই-মেইলে পদত্যাগপত্র পাঠালেন কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ জুন ২০২৬, ৭:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরেই এ নিয়ে জোর গুঞ্জন চলছিল। অবশেষে সেই জল্পনাই সত্যি হলো। ভারতের রাজ্যসভার সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার তিনি ই-মেইলের মাধ্যমে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানিয়েছে সংবাদ প্রতিদিন।

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। এর ফলে দলটির সমর্থিত প্রার্থীরাও আছেন বিপাকে। রাজ্যসভায় দলটির ১৩ জন সদস্য থেকে এখন বাকি আছে ৯ জন। সপ্তাহ খানেকের মধ্যে আরো কয়েকজন পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন

ক্ষতের কালচে দাগ দূর করতে যা করবেন

রাজনীতি থেকে দূরেই ছিলেন কোয়েল। ফলে ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম দেখে অনেকে অবাক হয়েছিল। পরে এপ্রিলে দিল্লি গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন অভিনেত্রী। সে সময় কোয়েল বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা—এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।’

তবে দলের পরাজয়ের পর পদত্যাগের ঘটনায় তার ‘মহৎ’ উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। অবশ্য পদত্যাগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ‘পাগলু’ অভিনেত্রী।  

ভোরের আকাশ/জেআ

রাজ্যসভাতৃণমূল কংগ্রেসপশ্চিমবঙ্গকোয়েল মল্লিকঅভিনেত্রীপদত্যাগ

শেয়ার করুন: