শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সালমান মুক্তাদিরকে একুশে পদক দেওয়ার ‘দাবি’ আব্দুন নূর তুষারের

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৯ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একুশে পদককে ঘিরে চলমান বিতর্কের মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন সঞ্চালক ও রাজনৈতিক বিশ্লেষক ডা. আব্দুন নূর তুষার। তিনি ইউটিউবার, অভিনেতা ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরকে একুশে পদকের জন্য রাষ্ট্রীয় কর্তৃপক্ষের কাছে প্রস্তাব দিয়েছেন এবং আবেদন করার পেছনের যুক্তি নিজেই তুলে ধরেছেন।

রবিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের পোস্টে এই তথ্য জানান ডা. আব্দুন নূর তুষার। তার আবেদন এমন এক সময়ে এসেছে, যখন সদ্য ঘোষিত একুশে পদককে ঘিরে সমালোচনার ঝড় বইছে। বিশেষ করে সাহিত্যে কোনো ব্যক্তিকে মনোনীত না করা এবং নৃত্যে মনোনীত ব্যক্তিকে ঘিরে বিতর্ক, রাষ্ট্রীয় সম্মাননার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।

এই প্রেক্ষাপটে ডা. তুষারের আবেদনকে অনেকেই দেখছেন ব্যঙ্গাত্মক ইঙ্গিত হিসেবে। তার পোস্টের ভঙ্গি ও বক্তব্যে স্পষ্ট, তিনি চলমান বিতর্ককে সামনে এনে একুশে পদকের সাহিত্যের ঘাটতির দিকটি তুলে ধরতে চেয়েছেন। একই সঙ্গে সালমান মুক্তাদিরের সাম্প্রতিক রাজনৈতিক কনটেন্ট ও সক্রিয়তার প্রতিও সূক্ষ্ম ইঙ্গিত রয়েছে তার লেখায়।

নিজের পোস্টে ডা. তুষার সরাসরি লেখেন, ‘সালমান মুক্তাদিরকে একুশে পদক দিতে বিশেষ আবেদন ও অনুরোধ করছি। এটা একটা সিরিয়াস পোস্ট।’

পোস্টের শেষাংশে নিজের আবেদনের পেছনের যুক্তিও তুলে ধরেন এই বিশ্লেষক। জানান, সালমান মুক্তাদির নাকি প্রথম ইংরেজি অক্ষরে বাংলা বই লিখেছিলেন, এমন কথাও তিনি শুনেছেন! তাই তাকে এই পদকপ্রদান দাবি।

এর প্রত্যুত্তরও দিয়েছেন সালমান। তিনি জানান, পদক নয়, তার দরকার ভিসা। সালমানের ভাষায়, ‘একুশে পদক দরকার নেই। ভিসা দিলেই হবে। তুষার ভাই, দয়া করে একটু এডিট করে দিন।’

 

ভোরের আকাশ/এনএস

 

একুশে পদক

শেয়ার করুন: