শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজনীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ শবনম ফারিয়ার

বিনোদন রিপোর্ট

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দেশের রাজনীতি নিয়ে ক্ষোভের শেষ নেই পরিচিত অভিনেত্রী শবনম ফারিয়া। তাকে দর্শক চেনেন একজন ভালো অভিনেত্রী হিসেবেই।  তবে তিনি যে খুবই স্পষ্টবাদী, সেটিও কারও অজানা নয়।  যা ন্যায় মনে করেন তা প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেন না তিনি। 

বিশেষকরে এই অভিনেত্রীকে সামাজিক যোগাযোগমাধ্যমে হরহামেশাই দেশ, রাজনীতি, আসেপাশের মানুষ নিয়ে মতামত দিতে দেখা যায়।  বলা যেতে পারে, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি সবসময়ই সরব থাকেন। জুলাই ছাত্র আন্দোলনের সময় তিনি ছাত্রদের পক্ষে নিজের অবস্থান জানান দেন।  অন্যদিকে বর্তমান সময় কোনও কিছু ভালো না লাগলেও সেটি প্রকাশ করেন।

এর আগেও জুলাই আন্দোলন নিয়ে তিনি কথা বলেছেন, ১ আগস্ট আবারও এ বিষয়ে মতামত জানিয়েছেন এই অভিনেত্রী, সেইসাথে জানিয়েছেন দেশ নিয়ে নিজের ক্ষোভ।  বিশেষ করে দেশের রাজনীতি নিয়ে তার যেন ক্ষোভের অন্ত নেই।

পোস্টে ফারিয়া লিখেছেন, ‘এমন এক দেশে জন্ম, কার কাছে বিচার দেবো, জানি না এক পার্টির বড়রা টাকা মেরে ভাগছে, ছোটরা অনলাইনে জুলাই সিডিআই লিখে সেই শোক কমায়, আর বাকিরা চাঁদাবাজি, ডোনেশন, হাদিয়া নিয়ে কামড়া-কামড়ি করে পারাপারের রাস্তা ঠিকঠাক করে!’

এরপর তিনি অনেকটা দুঃখ করেই লিখেছেন, “মাঝখানে আমরা সাধারণ মানুষ, নীরব দর্শক হয়ে রঙিন তামাশা দেখি।কিছু বললেই এক পক্ষ বলে, ‘ডলার খেয়েছেন, লাল স্বাধীনতা কেমন লাগে? অন্য পক্ষ বলে, ‘ফ্যাসিস্ট সরকারের দোসর! ১৬ বছর কিছু বলেননি কেন!”

একদম শেষে এই অভিনেত্রী লিখেছন, ‘এদিকে আবার এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না! কই যাবো আমরা? হে আল্লাহ, রাজনীতি নামক এই অভিশাপ থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করো।  আমিন।’

ভোরের আকাশ/তা.কা

শবনম ফারিয়া

শেয়ার করুন: