শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাসেল ক্রোর সঙ্গে নতুন সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ আগস্ট ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস আবারও নতুন একটি হলিউড সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এবার অস্কারজয়ী হলিউড অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে অভিনয় করবেন তিনি। ‘ব্লুফ্লাই’ নামে একটি সায়েন্স ফিকশন অ্যাকশন থ্রিলারে একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে।

পিংকভিলার প্রতিবেদনে জানা গেছে, ছবিটি পরিচালনা করবেন নির্মাতা নিমরোদ আন্তাল। এর আগে তিনি ‘প্রিডেটরস’ সিনেমা এবং জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এ কাজ করেছেন। চলতি বছরের শেষ দিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (টিআইএফএফ)-এ ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

আরও পড়ুন

সিন্ডিকেট ভেঙে কৃষকদের লাভবান করতে উদ্যোগ নেয়া হচ্ছে : আইনমন্ত্রী

ব্লুফ্লাই সিনেমার চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ডেভিড ফ্রিজেরিও, উইলিয়াম ইউব্যাংক ও কার্লাইল ইউব্যাংক। আগামী সেপ্টেম্বরে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে সিনেমাটির বিশ্বব্যাপী পরিবেশন স্বত্ব বিক্রির কার্যক্রম শুরু করবে হাইল্যান্ড ফিল্ম গ্রুপ।

সিনেমাটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পরিচালক নিমরোড আনতাল বলেন, ‘ব্লুফ্লাই’ হচ্ছে সাই-ফাই উপাদানে মোড়ানো উত্তেজনাপূর্ণ ও চরিত্রকেন্দ্রিক থ্রিলার। বাস্তবসম্মত, তীব্র গতিময় ও গা ছমছমে অনুভূতিতে ঘেরা গল্প, ঠিক এমন সিনেমাই আমি সব সময় বানাতে চাই। এই গল্প পর্দায় ফুটিয়ে তোলার জন্য রাসেল ক্রো ও প্রিয়াঙ্কা চোপড়ার মতো অসাধারণ অভিনয়শিল্পীদের সঙ্গে পেয়ে আমি আপ্লুত।’

ভোরের আকাশ/ইউএম

হলিউড সিনেমাপ্রিয়াঙ্কা চোপড়া

শেয়ার করুন: