শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘সিতারে জমিন পার’ নিয়ে আমির খানের নতুন সিদ্ধান্ত

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৭:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
‘সিতারে জমিন পার’ নিয়ে আমির খানের নতুন সিদ্ধান্ত
‘সিতারে জমিন পার’ নিয়ে আমির খানের নতুন সিদ্ধান্ত

ভারত-পাকিস্তান সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষাপটে নিজের নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’-এর ট্রেলার প্রকাশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড তারকা আমির খান। সিনেমাটির ট্রেলার ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল। বলিউড হাঙ্গামা থেকে জানা যায়, এর আগে ম্যাডক ফিল্মস তাদের প্রযোজিত রাজকুমার রাও অভিনীত ‘ভুল চুক মাফ’ সিনেমার থিয়েটারিক্যাল মুক্তি বাতিল করে সরাসরি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তির সিদ্ধান্ত নেয়। একই পথে হাঁটলেন এবার আমির খানও।

আমির খানের প্রোডাকশন টিম জানায়, ভারতের সীমান্তে চলমান পরিস্থিতি এবং সারা দেশে জারি হওয়া সতর্ক অবস্থার কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। প্রোডাকশন হাউজের পক্ষ থেকে জানানো হয়, “আমরা দেশের সুরক্ষা দেয়া সশস্ত্র বাহিনীর পাশে আছি। এই সময়টায় দায়িত্বশীল নাগরিক হিসেবে একাত্মতা প্রকাশ করা এবং সংযম বজায় রাখাটাই জরুরি বলে মনে করি।”

প্রথমদিকে নির্মাতারা সপ্তাহান্তে ট্রেলার প্রকাশের পরিকল্পনা করলেও, এখন তারা তা পিছিয়ে দিয়েছেন। যদিও সিনেমার মুক্তি পিছিয়ে যেতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে, তবে এ নিয়ে এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ‘সিতারে জমিন পার’ পরিচালনা করছেন আর.এস. প্রসন্ন। এতে আমির খানের পাশাপাশি অভিনয় করেছেন জেনেলিয়া ডি’সুজা এবং ১০ জন শিশু শিল্পী। সিনেমাটি ২০০৭ সালের আমির খানের আইকনিক সিনেমার ‘তারে জমিন পার’-এর সিক্যুয়েল।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: