শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামের পথে তামিম মৃধা, রিজিক নিয়ে জানালেন অনুভূতি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩:০৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসলামের পথে তামিম মৃধা, রিজিক নিয়ে জানালেন অনুভূতি
ইসলামের পথে তামিম মৃধা, রিজিক নিয়ে জানালেন অনুভূতি

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা থেকে ইসলামের পথে মনোনিবেশ করেছেন তামিম মৃধা। ধীরে ধীরে তিনি বদলে নিচ্ছেন নিজের জীবনধারা ও বাহ্যিক রূপ। এখন প্রায়ই ইসলামভিত্তিক কনটেন্টে দেখা যায় তাকে।

সম্প্রতি পবিত্র উমরাহ পালন করতে সৌদি আরব যান তামিম। সেখানকার কাবাঘরের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি ফেসবুকে শেয়ার করে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেন।

ছবির ক্যাপশনে তামিম লিখেন,
“অনেকে আমাকে জিজ্ঞেস করেন— এখন আমার রিজিক কেমন? আমি মনে করি, রিজিক মানে শুধু অর্থ-সম্পদ নয়। আমি যে নিঃশ্বাস নিচ্ছি, ঘুমাচ্ছি, কথা বলছি, হাঁটছি, শান্তি পাচ্ছি, সন্তুষ্ট থাকতে পারছি— এ সবই তো আমার রিজিক! আর এই রিজিক নিয়েই আমি আমার প্রিয়তম জায়গায় দাঁড়িয়ে আল্লাহকে খুশি করতে পারছি, নিজেও সন্তুষ্ট হতে পারছি। এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে?”

মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও লিখেছেন,
“আলহামদুলিল্লাহ! আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আমাদের প্রত্যেককে অন্তত একবার হলেও এখানে আসার তৌফিক দান করেন।”

চলতি বছরের শুরুতে তামিমের অভিনয় ছাড়ার খবর ছড়িয়ে পড়েছিল। যদিও তখন তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছিলেন, কিন্তু এরপর থেকে তাকে আর পর্দায় দেখা যায়নি। বর্তমানে তিনি ইসলামী আদর্শ মেনে জীবনযাপন করার চেষ্টা করছেন।

ভোরের আকাশ // হ.র

বিনোদনকেন্দ্র

শেয়ার করুন: