শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশি অভিনেত্রী শান্তা পলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সন্দেহ, তদন্তে কলকাতা পুলিশ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ৩:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশি অভিনেত্রী শান্তা পলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সন্দেহ, তদন্তে কলকাতা পুলিশ
বাংলাদেশি অভিনেত্রী শান্তা পলের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সন্দেহ, তদন্তে কলকাতা পুলিশ

ভারতে ভুয়া পরিচয়পত্র তৈরি ও অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশি অভিনেত্রী ও মডেল শান্তা পলের বিরুদ্ধে এবার গুপ্তচরবৃত্তির অভিযোগে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। তার গতিবিধি ও কর্মকাণ্ডে সন্দেহজনক আচরণ পাওয়ায় বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ সূত্র।

জানা গেছে, শান্তা পল একাধিকবার পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী সিকিম রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ভ্রমণ করেছেন এবং সেখানকার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। বিশেষ করে সিকিমের নাথুলা পাস, যা ভারত-নেপাল-চীন সীমান্তবর্তী এলাকা, সেখান থেকে ভিডিও ধারণ করায় পুলিশের সন্দেহ বাড়ে।

কলকাতা পুলিশের এক কর্মকর্তা বলেন, “শান্তা একজন ট্রাভেল ভ্লগার হিসেবে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা ঘুরে ভিডিও তুলেছেন। তার কার্যকলাপ কিছুটা হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গে মিলে যায়, যিনি গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তাই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।”

তদন্তে আরও উঠে এসেছে, শান্তা পল সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পর্যটন ব্যবসা সংক্রান্ত ফেসবুক পেজ পরিচালনা করতেন। এক পোস্টে তিনি দাবি করেছিলেন, ভারতের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে ঋণ নিয়ে হোটেল ব্যবসাও শুরু করেছেন। পুলিশ এখন সেই দাবির সত্যতা যাচাই করছে।

এছাড়াও তদন্তে জানা যায়, শান্তা পল বৈধ ভিসা নিয়ে ভারতে প্রবেশ করলেও নির্ধারিত সময় শেষে দেশে ফিরে যাননি। বরং কলকাতায় অবস্থানকালেই তিনি ভুয়া আধার কার্ড ও ভোটার আইডি তৈরি করেন এবং সেগুলোর সাহায্যে দীর্ঘদিন কলকাতায় বসবাস করে অভিনয় ও মডেলিং পেশায় যুক্ত ছিলেন।

কলকাতার গল্ফ গ্রিন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়, যেখানে পুলিশ বেশ কিছু বাংলাদেশি নথিপত্রও উদ্ধার করেছে।

শান্তা পলের সঙ্গে থাকা এক পুরুষ সঙ্গীর বিষয়েও তদন্ত চলছে। জানা গেছে, তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা ও পেশায় মার্চেন্ট নেভির কর্মকর্তা। ওই ব্যক্তির নামেই কলকাতার দক্ষিণ প্রান্তে একটি সম্পত্তি কেনা হয়েছে বলে দাবি করছে পুলিশ।

এছাড়াও পুলিশ খতিয়ে দেখছে, কলকাতার গ্ল্যামার জগতে কাজ করার সুবাদে শান্তা পল কোনো প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সংযোগ স্থাপন করেছিলেন কিনা, যার কারণে এতদিন কোনো সন্দেহ ছাড়াই তিনি মুক্তভাবে চলাফেরা করতে পেরেছেন।

বর্তমানে শান্তা পলকে ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: এনডিটিভি

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: