শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সহ-অভিনেতার গলায় ধারালো ছুরি ধরেছিলেন সালমান খান

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ৫:৩৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সহ-অভিনেতার গলায় ধারালো ছুরি ধরেছিলেন সালমান খান
সহ-অভিনেতার গলায় ধারালো ছুরি ধরেছিলেন সালমান খান

বলিউড ‘ভাইজান’ সালমান খান তার রাগী স্বভাবের জন্য বেশ পরিচিত। এবার সামনে এলো এক চাঞ্চল্যকর তথ্য। জনপ্রিয় মারাঠি ও হিন্দি অভিনেতা অশোক সারাফ দাবি করেছেন, একবার শুটিং সেটে তার গলায় আসল ছুরি ধরে বসেছিলেন সালমান!

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ভয়ানক অভিজ্ঞতার কথা জানিয়ে অশোক সারাফ বলেন, “১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জাগৃতি’ ছবির একটি দৃশ্যের সময় এই ঘটনা ঘটেছিল। আমি তখন খল চরিত্রে অভিনয় করছিলাম। সেই দৃশ্যে সালমান একটি আসল ছুরি দিয়ে আমার গলায় চেপে ধরেছিল। সংলাপ বলার সময় আমি বুঝতে পারছিলাম গলা কেটে যাচ্ছে। তখন বাধ্য হয়ে বলি, ‘তুমি কী করছো? আমার গলা কেটে যাচ্ছে!’”

তিনি আরও বলেন, “সালমান তখন বললো, ‘তবে কী করব?’ আমি বলি, ‘ছুরিটা উল্টো করে ধরো’। সে বললো, ‘কিন্তু ক্যামেরায় খারাপ দেখা যাবে’। শেষে আমি হাল ছেড়ে বলি, ‘থাক, যেমন চলছে চলুক।’ দৃশ্যটা শেষ করার পর দেখি গলায় গভীর কাটা পড়েছে। যদি গলার কোনো নার্ভ কেটে যেত, আমি হয়তো আজ বেঁচে থাকতাম না।”

সালমান খান ও অশোক সারাফ একসঙ্গে ‘করণ অর্জুন’, ‘পেয়ার কিয়া তো ডরনা কেয়া’, ‘বন্ধন’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। তাদের মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্কও রয়েছে।

তবে এই ঘটনাটি সারাজীবন ভুলতে পারেননি অশোক। তিনি বলেন, “আমি নিশ্চিত নই সালমান এই ঘটনা মনে রেখেছে কি না। ও তো অনেক কিছুই ভুলে যায়।”

এদিকে, সালমান খান বর্তমানে ব্যস্ত ‘ব্যাটল অফ গলওয়ান’ ছবির শুটিং নিয়ে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবি ২০২০ সালে ভারত-চীন গলওয়ান উপত্যকার সংঘর্ষ অবলম্বনে নির্মিত হয়েছে। ছবিটি ২০২৬ সালের জানুয়ারিতে মুক্তি পাবে বলে জানানো হয়েছে।

এই ছবির জন্য শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করছেন সালমান। নতুন লুকে দেখা যাবে তাকে—মোটা গোঁফ ও সামরিক কস্টিউমে। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার প্রথম পোস্টার, যা ঘিরে দর্শকমহলে ব্যাপক উন্মাদনা ছড়িয়েছে।

উল্লেখ্য, বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে প্রাণনাশের হুমকির পর থেকেই ‘ওয়াই ক্যাটাগরি’র নিরাপত্তায় আছেন সালমান খান। চলাফেরা করছেন বুলেটপ্রুফ গাড়িতে। এমনকি তার বান্দ্রার বাড়ির খোলা বারান্দাতেও লাগানো হয়েছে বুলেটপ্রুফ কাচ।

তবে এত নিরাপত্তার মধ্যেও মন খারাপ ভাইজানের। তিনি জানিয়েছেন, “আমি বান্দ্রার রাস্তায় সাইকেল চালানোটা খুব মিস করি।” নিরাপত্তার কারণে সেই পুরনো স্বাভাবিক জীবনে আর ফিরে যেতে পারছেন না বলেই আক্ষেপ সালমান খানের।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: