শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মনিরা মিঠুর গাড়িতে ধাক্কা, ছেলেকে রাস্তায় ফেলে পেটাল দুর্বৃত্তরা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠু এর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেওয়া হলে, তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় ফেলে দিয়ে দুর্বৃত্তরা বেধড়ক পিটিয়েছে। এই ভয়ংকর ঘটনা ঘটে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে।

অভিনেত্রী নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ ঘটনা সম্পর্কে সতর্কবার্তা দিয়েছেন এবং নিজের পরিবারে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার বিকেল ৪টা ৫৭ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে একটি স্ট্যাটাস দেন মনিরা মিঠু। সেখানে তিনি অভিযোগ করেন, একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে তার গাড়ির পেছনে ধাক্কা দেয় এবং গাড়িটি প্রায় ধ্বংস করে ফেলে।

ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিনি লেখেন, “কিছুক্ষণ আগে এই প্রাইভেট গাড়িটি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা মেরে আমার গাড়ি ধ্বংস করে আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করে পালিয়েছে দুইজন।” অভিনেত্রী ওই ঘাতক গাড়ির নম্বর প্রকাশ করে জানান, গাড়িটির নম্বর—ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, তার ছেলেকে রাস্তায় ফেলে পেটানোর ওই দৃশ্য ভিডিওতে ধারণ করা হয়েছে।

প্রথম পোস্টের কিছু সময় পরই মনিরা মিঠু আরেকটি আপডেট দেন। সেখানে তিনি এক ব্যক্তির ছবি যুক্ত করে তাকে ওই গাড়ির মালিক হিসেবে দাবি করেন। সন্তানকে মারধরের সময় ওই ব্যক্তি উপস্থিত ছিলেন জানিয়ে তিনি লেখেন, “এই লোক গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় ছিল।” এই পোস্টেও তিনি প্রমাণ হিসেবে গাড়ির নম্বরটি পুনরায় উল্লেখ করেন।

জনপ্রিয় এই অভিনেত্রীর এমন পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ ভক্তরা এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছেন এবং দ্রুত জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

ভোরের আকাশ/এনএস

অভিনেত্রীহামলা

শেয়ার করুন: