শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কারাগারে গান গাইলেন আলোচিত গায়ক নোবেল

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৮ জুন ২০২৫, ১০:১২ অপরাহ্ন

শেয়ার করুন:
কারাগারে গান গাইলেন আলোচিত গায়ক নোবেল
কারাগারে গান গাইলেন আলোচিত গায়ক নোবেল

 

ধর্ষণ ও নির্যাতনের মামলায় ১৯ মে থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে আছেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। এবারের ঈদও কেটেছে কারাগারে। সেখানেই গান গেয়েছেন তিনি।

ঈদ উপলক্ষে কারাগারের ভেতরের মাঠে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। সেখানে গান পরিবেশন করেন নোবেল। নোবেলের গানে উচ্ছ্বাসে মেতে ওঠেন বন্দীরা।
ঈদ উপলক্ষে কারাগারে বন্দীদের জন্য বেলা সাড়ে ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বন্দীরা আনন্দময় পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন। সেখানে গান পরিবেশন করেন নোবেলসহ অন্য বন্দীরা। আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ থেকে জেমসের ‘ভিগি ভিগি’ থেকে নিজের ‘অভিনয়’ গান গেয়ে শোনান নোবেল। এসব গানে অন্য বন্দীরাও মুগ্ধ হন। তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ।

কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, আমাদের যেসব কারাগারে বড় জায়গা আছে, সেখানে ঈদ পার্বণে বন্দীদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে বড় মাঠ নেই সেখানেও গানের আয়োজন করা হয়। গতকাল কেন্দ্রীয় কারাগারে বন্দীরা আনন্দময় পরিবেশে অনুষ্ঠান উপভোগ করেন।

প্রসঙ্গত, গায়ক মাঈনুল আহসান নোবেলকে ১৯ মে দিবাগত রাতে গ্রেপ্তার করে ডেমরা থানার পুলিশ। তার বিরুদ্ধে এক নারীকে সাত মাস ধরে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়। এদিন বিকেলে তাকে আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

যদিও নোবেলের আইনজীবী অভিযোগকারীকে নোবেলের স্ত্রী দাবি করেন, কিন্তু আদালতে বিয়ের কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি।

ভোরের আকাশ/জাআ

নোবেলকারাগার

শেয়ার করুন: