শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মিথিলার সাফল্যে উচ্ছ্বসিত বন্ধু মাহি

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ জুন ২০২৬, ৭:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

 তানজিয়া জামান মিথিলা আলোচনায় আসেন গত বছর ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় অংশ নিয়ে। এবার বড় পর্দায় অভিষেক হয়েছে তার, তাও দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে। আজমান রুশো পরিচালিত ঈদের ছবি ‘রকস্টার’-এ অভিনয় করে দর্শকদের নজর কাড়ছেন এই নবাগত অভিনেত্রী। তার অভিনয় প্রশংসিত হওয়ার পাশাপাশি এবার তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী সামিরা খান মাহি। এক দীর্ঘ ফেসবুক পোস্টে মিথিলার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তিনি।

‘রকস্টার’-এ শাকিব-মিথিলার একটি স্থিরচিত্র পোস্ট করে মাহি লেখেন, ‘এই মুহূর্ত দেখে আমার হৃদয়টা আজ সত্যিই ভরে গেছে মিথিলা। তোমাকে বড় পর্দায় এমনভাবে জ্বলে উঠতে দেখা, একেবারেই আলাদা অনুভূতি। কারণ আমি তোমার এই যাত্রার পেছনের গল্পটা দেখেছি। কঠোর পরিশ্রম, ত্যাগ, নির্ঘুম রাত আর সেই অদম্য ইচ্ছাশক্তি; যেটা তোমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে।’

আরও পড়ুন

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বাংলাদেশি সঞ্জয়ের চমক

প্রশংসার সঙ্গে বন্ধুকে পরামর্শও দিয়েছেন মাহি। তার ভাষ্য, ‘আজ সবাই তোমার সাফল্য উদযাপন করছে, কিন্তু আমি উদযাপন করতে চাই তোমাকে, তোমার ব্যক্তিত্বকে। তবে তুমি যত বড় অর্জনই করো না কেন, সবসময় বিনয়ী থাকো, এ বিষয়টাই আমাকে সবচেয়ে বেশি গর্বিত করে। এটা তোমার প্রথম সিনেমা, তবুও ইতোমধ্যেই অনেক মানুষের হৃদয় ছুঁয়ে ফেলেছো। তাছাড়া তোমাকে যতটা চিনি, আমি জানি—এটা কেবল শুরু। তোমার জন্য আরও অনেক বড় স্বপ্ন অপেক্ষা করছে, আমি নিশ্চিত তুমি প্রতিটা স্বপ্নই পূরণ করবে।’

বন্ধুত্ব নিয়ে সবসময় পাশে থাকার জন্যও মিথিলাকে ধন্যবাদ দিয়েছেন মাহি। আগামীতে মিথিলা যেন বড় পর্দায় আরো উজ্জ্বল হয়ে উঠতে পারেন, সেই শুভকামনাও জানিয়েছেন অভিনেত্রী।

ভোরের আকাশ/জেআ

রকস্টারঢালিউডশাকিব খানসামিরা খান মাহিতানজিয়া জামান মিথিলা

শেয়ার করুন: