শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেলর সুইফটের বিয়ের পারমিটেই কোটি টাকার ব্যয়

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কয়েক দিন ধরেই বিশ্বজুড়ে আলোচনায় রয়েছে পপ তারকা টেলর সুইফট ও ট্রাভিস কেলসের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই তারকাবহুল অনুষ্ঠান ঘিরে প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে নতুন নতুন তথ্য। সর্বশেষ জানা গেছে, বিয়ের আয়োজনের অনুমতিপত্র (পারমিট) ও নিরাপত্তা ব্যবস্থার জন্য নিউইয়র্ক সিটিকে ১ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি টাকা পরিশোধ করেছেন এই বিশ্বখ্যাত পপ তারকা।

শুক্রবার এ তথ্য জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মেয়র মামদানিকে প্রশ্ন করা হয়, বিয়ের অনুষ্ঠানে পুলিশ সদস্যদের অতিরিক্ত দায়িত্ব পালনের খরচ টেইলর সুইফট পরিশোধ করবেন কি না। জবাবে জানান, অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় পারমিট এবং সংশ্লিষ্ট ব্যবস্থাপনার খরচ হিসেবে ১ লাখ ৬০ হাজার ডলারের বেশি অর্থ আগেই পরিশোধ করেছেন এই পপ তারকা।

মেয়র বলেন, টেইলর সুইফট ইতোমধ্যেই পারমিটের জন্য নির্ধারিত খরচ পরিশোধ করেছেন। ওই অনুষ্ঠানের জন্য এবং সেটিকে ঘিরে প্রয়োজনীয় সাড়াদানের ব্যয় মিলিয়ে এর পরিমাণ ছিল ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি।

আরও পড়ুন

চারটি গান খামেনিকে উৎসর্গ করলেন আদনান সামি

চলতি মাসে ম্যানহাটনে দুই দিনব্যাপী আয়োজিত টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসের বিয়ের অনুষ্ঠান ঘিরে শত শত তারকার উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয় এবং ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশের বেশ কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

বিয়ের মোট ব্যয় আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে ফোর্বস সাময়িকীর এক প্রতিবেদনে অনুষ্ঠানের মোট ব্যয় ২ কোটি মার্কিন ডলারের বেশি হতে পারে বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া বিয়ের আগে বিভিন্ন দাতব্য সংস্থায় ২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছেন টেলর সুইফট ও ট্রাভিস কেলসে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

ভোরের আকাশ/জেআ

টেলর সুইফটপপ তারকা

শেয়ার করুন: