শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভক্তদের চমকে দিয়ে আধ্যাত্মিক ইঙ্গিত দিলেন দিলজিৎ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মঞ্চে পারফর্ম করার সময় নিজেকে ‘মৃত’ দাবি করে ভক্তদের উদ্বেগে ফেলেছেন ভারতের পাঞ্জাবি গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ৩০ এপ্রিল অনুষ্ঠিত এক কনসার্টে তিনি জানান, গত বছরের ডিসেম্বরেই তিনি এই শরীর ত্যাগ করার চেষ্টা করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই বক্তব্যের ভিডিও ভাইরাল হওয়ার পর ভক্তদের মধ্যে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন ও দুশ্চিন্তা তৈরি হয়েছে।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, কনসার্টের মাঝপথে গান থামিয়ে দর্শকদের উদ্দেশে পাঞ্জাবি ভাষায় কথা বলছেন তিনি। দিলজিৎ বলেন, “আমি এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি। আমার মৃত্যুর ভয় নেই। গত ডিসেম্বরে আমি এই শরীর থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছিলাম। কিন্তু এই শরীর ছাড়ার আগে আমার আরও কিছু কাজ বাকি আছে।” নিজেকে ‘মৃত’ দাবি করে তিনি আরও বলেন, “এতে ভয় পাওয়ার কিছু নেই। আমি সত্যিই এই দুনিয়া আগেই ছেড়ে দিয়েছি।”

দিলজিতের এমন রহস্যময় বক্তব্যের পেছনে আধ্যাত্মিকতা নাকি মানসিক চাপ কাজ করছে—তা নিয়ে ভক্তদের মধ্যে চলছে নানা আলোচনা। নেটিজেনদের একাংশ মনে করছেন, অতিরিক্ত খ্যাতি তার মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে, অনেকের মতে, তিনি আসলে আধ্যাত্মিক জাগরণের কথাই ইঙ্গিত করেছেন। অনুষ্ঠানের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, তার কারও প্রতি কোনো ক্ষোভ নেই এবং তিনি সবাইকে ভালোবাসেন।

সম্প্রতি মার্কিন উপস্থাপক জিমি ফ্যালন-এর জনপ্রিয় টক শো-তে অংশ নেওয়া এবং একই সময়ে পাঞ্জাবের বন্যায় তাকে পাশে না পাওয়ার অভিযোগে কিছু মহল থেকে সমালোচনার মুখে পড়েন দিলজিৎ। ধারণা করা হচ্ছে, সেই নেতিবাচক প্রতিক্রিয়ার জবাব দিতেই তিনি মঞ্চে এমন আবেগঘন ও রহস্যময় মন্তব্য করেছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত দিলজিৎ বা তার টিমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

গায়ক ও অভিনেতা দিলজিৎ

শেয়ার করুন: