শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমার শানুকে নিয়ে সাবেক স্ত্রী

‘গর্ভাবস্থায় অত্যাচার করাসহ খেতে পাইনি, রান্নাঘরে দিত তালা

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানুর বিরুদ্ধে গর্ভাবস্থায় শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্য। এক সাক্ষাৎকারে রীতা জানান, তৃতীয় সন্তান ধারণের সময় তাকে ঠিকমতো খেতে দেওয়া হয়নি, এমনকি রান্নাঘরে তালা দিয়ে রাখা হতো।

রীতার অভিযোগ, বিয়ের পর তিনি বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে বা সাজগোজ করতে পারতেন না। গর্ভাবস্থায় তার ওপর বেঁধে দেওয়া হয় নানা ধরনের বিধিনিষেধ। অভিযোগ, পরিবারের অনুপস্থিতিতে তিনি চাল কিনে লুকিয়ে রাখতেন এবং আত্মীয়ের রান্নাঘরে গিয়ে রান্না করে খেতেন।

রীতার কথায়, ‘ওরা যখন বাইরে বের হতো, রান্নাঘরে তালা দিয়ে দিতো। তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম। আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম। বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম, তারপরে খেতে পারতাম।’

রীতা বলেন, ‘জান (তৃতীয় সন্তান) যখন আমার গর্ভে, তখন ঠিকমতো খেতে পারিনি, প্রায়ই অসুস্থ হয়ে পড়তাম।’

তিনি আরও জানান, সেই সময় কুমার শানুর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল এবং একাধিকবার তাকে আদালতে যেতে বাধ্য করা হয়।

‘আশিকি’ ছবির পরে বিপুল সাফল্য আসে শানুর জীবনে। ছবির গানগুলো সফল হওয়ার পরে পারিশ্রমিকও বেড়ে যায় অনেকটা। সে আক্রণেই নাকি তখন নাকি শানুর আচরণও বদলে যায়।

কুমার শানু ও রীতার বিয়ে হয় ১৯৮৪ সালে। তাদের তিন সন্তান রয়েছে। ১৯৯৪ সালে তাদের বিচ্ছেদ হয়।

ভোরের আকাশ/মো.আ.

শারীরিক ও মানসিক নির্যাতনসাবেক স্ত্রীকুমার শানুঅভিযোগগায়ক

শেয়ার করুন: