শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভেনিস চলচ্চিত্র উৎসবে কাঁদলেন ‘দ্য রক’

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গোটা বিশ্ব এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো। ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়ে কাঁদলেন ‘দ্য রক’ খ্যাত ডোয়াইন জনসন। গতকাল ভেনিস উৎসবে তার নতুন ছবি ‘দ্য স্ম্যাশিং মেশিন’ প্রদর্শিত হয়। সিনেমা শেষে দর্শকরা দাঁড়িয়ে টানা ১৫ মিনিট করতালি দিয়ে অভিনেতাকে অভিনন্দন জানান। ওই দৃশ্য দেখে নিজেই কান্নায় ভেঙে পড়েন।

ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রেসলিং দুনিয়ার আরেক কিংবদন্তি ডোয়াইন জনসন, যিনি দ্য রক নামেই বেশি পরিচিত। সোমবার রাতে ছবির প্রদর্শনী শেষে দর্শকদের এমন উষ্ণ অভ্যর্থনায় চোখ ভিজে আসে ৫৩ বছর বয়সী এই তারকার। অতীতে ‘দ্য মমি’, ‘ব্ল্যাক অ্যাডাম’ কিংবা ‘বেওয়াচ’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করলেও, এ ধরনের আন্তরিক প্রশংসা তার ক্যারিয়ারে এই প্রথম।

‘দ্য স্ম্যাশিং মেশিন’–এ মার্ক কেরের প্রেমিকা ডন স্পেপলসের চরিত্রে অভিনয় করেছেন এমিলি ব্লান্ট। সদ্য অস্কারজয়ী ‘ওপেনহাইমার’-এর পর ফের এই ছবির মাধ্যমে প্রশংসা কুড়াচ্ছেন তিনি। স্ট্যান্ডিং ওভেশনের সময় জনসনের পাশেই ছিলেন এমিলি। আর সেই আবেগঘন মুহূর্তে দুজনকে জড়িয়ে ধরেন ছবির পরিচালক বেনি সাফদি।

এই ছবি দিয়েই চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটেছে বেনি সাফদির। অথচ প্রথম সিনেমাতেই যেন বাজিমাত করলেন তিনি। শক্তিশালী কাহিনি, বাস্তবচিত্র এবং অনবদ্য অভিনয়ের সমন্বয়ে ছবিটি হয়ে উঠেছে এক মানবিক ও অনুপ্রেরণামূলক উপাখ্যান।

এক সাক্ষাৎকারে ডোয়াইন জনসন বলেন, আমি এখন ক্যারিয়ারের এমন পর্যায়ে আছি, যেখানে নিজেকে ব্যতিক্রম চ্যালেঞ্জের মুখোমুখি করতে চাই। এমন ছবি করতে চাই, যেগুলোর সমাজে প্রভাব পড়বে, যেগুলো মানবিকতা আর মানুষের লড়াইয়ের গল্প বলবে।

ভোরের আকাশ/তা.কা

‘দ্য রক’উৎসবেভেনিসকাঁদলেনচলচ্চিত্র

শেয়ার করুন: