শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পাইরেসির কবলে শাকিব খানের ‘তাণ্ডব’, অনলাইনেই দেখা যাচ্ছে সিনেমা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
পাইরেসির কবলে শাকিব খানের ‘তাণ্ডব’, অনলাইনেই দেখা যাচ্ছে সিনেমা
পাইরেসির কবলে শাকিব খানের ‘তাণ্ডব’, অনলাইনেই দেখা যাচ্ছে সিনেমা

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘তাণ্ডব’ এবার পড়েছে পাইরেসির কবলে। বুধবার (১১ জুন) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে সিনেমাটির সম্পূর্ণ এইচডি কপি, যা নির্মাতাদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে।

মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় অনলাইনে সিনেমাটি ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। চলচ্চিত্র সংশ্লিষ্টদের বারবার সতর্কতা ও সচেতনতামূলক আহ্বান সত্ত্বেও এবারের ঈদেও ঠেকানো যায়নি পাইরেসির ভয়াল থাবা।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তির প্রথম দিন থেকেই ব্যাপক সাড়া ফেলে দেয়। ঢাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে হাউসফুল শো, সিঙ্গেল স্ক্রিনে দর্শকের উপচেপড়া ভিড়, সবমিলিয়ে এটি ঈদের অন্যতম সফল সিনেমা হিসেবে বিবেচিত হচ্ছিল। বাণিজ্যিক ঘরানার ছবিটি দর্শকদের মধ্যে দারুণ গ্রহণযোগ্যতা পায়।

তবে এই সফলতার মধ্যেই শুরু হয় সিনেমার দৃশ্য ও ফুটেজ ফাঁসের ঘটনা। ফেসবুকের নানা গ্রুপ, পেজ এবং অন্যান্য অনলাইন সাইটে আপলোড হতে থাকে সিনেমার পূর্ণদৈর্ঘ্য কিংবা আংশিক এইচডি সংস্করণ। ধারণা করা হচ্ছে, দেশের বাইরে কোনো প্রেক্ষাগৃহ থেকে সিনেমাটি রেকর্ড করে ফাঁস করা হয়েছে, কারণ সম্প্রতি ‘তাণ্ডব’ বিদেশেও মুক্তি পেয়েছে।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পরিচালক রায়হান রাফী কোনো প্রতিক্রিয়া দিতে রাজি হননি।

উল্লেখ্য, ‘তাণ্ডব’ রায়হান রাফীর পরিচালনায় সপ্তম চলচ্চিত্র এবং শাকিব খানের সঙ্গে তার দ্বিতীয় কাজ। এর আগে তারা একসঙ্গে কাজ করেছিলেন আলোচিত ছবি ‘তুফান’-এ।

শাকিব খানের পাশাপাশি ‘তাণ্ডব’ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, সিয়াম আহমেদ, আফরান নিশো, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

সিনেমাটির পাইরেসি বন্ধে কতটুকু আইনি পদক্ষেপ নেওয়া হবে—তা এখনো নিশ্চিত নয়। তবে এ ঘটনা আবারও দেশের চলচ্চিত্রশিল্পের পাইরেসি সমস্যা ও কনটেন্ট সুরক্ষার প্রয়োজনীয়তা সামনে নিয়ে এসেছে।

ভোরের আকাশ।।হ,র

শেয়ার করুন: