শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কামিনী আর নেই

বিনোদন ডেস্ক

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ৩:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বলিউড সিনেমার সোনালি যুগের কিংবদন্তি অভিনেত্রী কামিনী কৌশল আর নেই। জন্মসূত্রে তাঁর নাম ছিল উমা কাশ্যপ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।

পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।  

কামিনীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে আসে। সাত দশকেরও বেশি সময় ধরে দর্শকদের একগুচ্ছ জনপ্রিয় সিনেমায় উপহার দিয়েছেন।

১৯২৭ সালে ব্রিটিশ ভারতের লাহোরে জন্মগ্রহণ করেন তিনি। বলিউড ইন্ডাস্ট্রির প্রথম দিকের সুপারস্টারদের একজন কামিনী। ১৯৪৬ সালে ‘নীচা নগর’ ছবির মাধ্যমে বলিউড আত্মাপ্রকাশ তিনি। পরবর্তীতে এই ছবি কান চলচ্চিত্র উৎসবে ‘পাম ডি’ জিতে ইতিহাস গড়ে। যা এখনও পর্যন্ত একমাত্র ভারতীয় ছবি হিসেবে সেই সম্মান ধরে রেখেছে।

দীর্ঘ কর্মজীবনে প্রায় ৯০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘শহীদ’, ‘নদিয়া কে পার’, ‘সবনম’, ‘আরজু’, ‘বিরজ বাহু’ উল্লেখযোগ্য ছবি। তাঁর অনবদ্য অভিনয় দর্শক ও সহশিল্পীদের মুগ্ধ করেছে। সময়ের সাথে সাথে চরিত্রের ধরন বদলালেও তাঁর অভিনয় প্রতিভার মর্যাদায় তিনি অদ্বিতীয় ছিলেন।

অভিনেতা ধর্মেন্দ্রর ক্যারিয়ারের সঙ্গেও তাঁর যোগ সূত্র রয়েছে— ‘শহীদ’ ছবিতে কামিনী ছিলেন ধর্মেন্দ্রর প্রথম সহ-অভিনেত্রী।

কামিনী কৌশলের মৃত্যু শুধু একটি অধ্যায়ের ইতি নয়; ভারতীয় চলচ্চিত্রের এক ঐতিহাসিক যুগেরও অবসান। তিনি রেখে গেছেন তিন পুত্র—শ্রাবণ, বিদুর ও রাহুল সূদ।

ভোরের আকাশ/মো.আ.

বলিউড অভিনেত্রীমৃত্যু

শেয়ার করুন: