শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিরাপত্তা শঙ্কায় লন্ডন ছাড়লেন টম ক্রুজ

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

লন্ডনের ঝলমলে অভিজাত এলাকায় যেন আচমকা নেমে এলো অস্বস্তির ছায়া। নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগের অভিযোগ তুলে নাইটসব্রিজের নিজের বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে দিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন হলিউড সুপারস্টার টম ক্রুজ।

ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইল সূত্রে জানা যায়, হাইড পার্ক সংলগ্ন ওয়ান হাইড পার্ক ভবনে টম ক্রুজের একটি পেন্টহাউস ছিল। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৯২ কোটি টাকা)।

মিশন : ইম্পসিবল’ খ্যাত ৬৩ বছর বয়সী এই অভিনেতা দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করলেও সাম্প্রতিক এক দুঃসাহসিক ডাকাতির ঘটনায় তিনি লন্ডনে আর নিরাপদ বোধ করছেন না। বর্তমানে তিনি যুক্তরাজ্য ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন বলে জানা গেছে।

টম ক্রুজের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ওই অ্যাপার্টমেন্ট ভবনের নিচে অবস্থিত ‘বুশেরার’ নামক একটি বিলাসবহুল ঘড়ির দোকানে সশস্ত্র হামলা চালায় ছয় ডাকাত। তারা স্লেজহ্যামার দিয়ে কাচ ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ রোলেক্স ঘড়ি লুট করে নিয়ে যায়। এই ঘটনার পর থেকেই টম ক্রুজ উদ্বিগ্ন হয়ে পড়েন।

ওই সূত্রটি আরও জানায়, এই ধরনের আক্রমণ প্রমাণ করে যে, অতি উচ্চমূল্যের এলাকা হওয়া সত্ত্বেও এখানকার নিরাপত্তা ব্যবস্থা কতটা নাজুক। এই ঘটনাই তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে কাজ করেছে।

নাইটসব্রিজে থাকাকালে টম ক্রুজ অনেকটা নিভৃতেই জীবনযাপন করতেন। ভোরে স্থানীয় রাস্তায় তাকে দৌড়াতে দেখা যেত। তবে ডাকাতির ঘটনার পরপরই তিনি দ্রুত তার আসবাবপত্র সরিয়ে নেন। ভবনের কর্মীরা জানান, অত্যন্ত দ্রুততার সাথে পেন্টহাউসটি খালি করা হয়েছে।

লন্ডনের অন্যতম ব্যয়বহুল এলাকা নাইটসব্রিজে সাম্প্রতিক সময়ে অপরাধের মাত্রা বৃদ্ধি পেয়েছে। টম ক্রুজের মতো হাই-প্রোফাইল তারকার চলে যাওয়া এই এলাকার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

ভোরের আকাশ/তা.কা

 

টম ক্রুজ

শেয়ার করুন: