শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেয়েকে অ্যাথলিট হিসেবে দেখতে চান আলিয়া ভাট

বিনোদন ডেস্ক

প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ১:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটের ঘরে এসেছে তাদের কন্যা রাহা কাপুর। জন্মের পর থেকেই তাকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। অনেকেই ধারণা করেছিলেন, বড় হয়ে রাহাও তার বাবা-মায়ের মতো চলচ্চিত্র জগতে আসবে। তবে আলিয়া ভাটের ভাবনা একেবারেই ভিন্ন।

তিনি চান না তার মেয়ে অভিনয় দুনিয়ায় আসুক, বরং রাহাকে একজন ক্রীড়াবিদ হিসেবে দেখতে চান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, ছোট্ট রাহার মধ্যেই তিনি একজন অ্যাথলিটের মতো গুণাবলি খুঁজে পাচ্ছেন।

আলিয়া বলেন, “আমি চাই ও বড় হয়ে অ্যাথলিট হোক। ও এখন থেকেই খুব চঞ্চল, পরিশ্রমী এবং সারাক্ষণ দৌড়াদৌড়ি ও লাফালাফি করতে ভালোবাসে। মাত্র তিন বছর বয়সেই ওর মধ্যে যে এনার্জি দেখি, তা সত্যিই একজন অ্যাথলিটের মতো।”

নিজের জীবনের অনুপ্রেরণা প্রসঙ্গে আলিয়া তার মা সোনি রাজদানকে বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে নিজের অভিনয় ক্যারিয়ার ধরে রাখার মাধ্যমে তার মা সবসময়ই তাকে অনুপ্রাণিত করেছেন।

তার কথায়, “আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি থিয়েটার হোক বা টেলিভিশন—সব জায়গাতেই নিজের পরিচয় ধরে রেখেছেন।”

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত দিকেও এখন সফলতার শীর্ষে রয়েছেন আলিয়া ভাট। শিগগিরই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-তে তাকে অ্যাকশন লুকে দেখা যাবে। এছাড়া সঞ্জয় লীলা বনশালির পরবর্তী চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন এই বলিউড তারকা।

ভোরের আকাশ/সু.পা

আলিয়া ভাট

শেয়ার করুন: