শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নতুন প্রজেক্টে ম্যাডোনার প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৪:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নতুন ভিজ্যুয়াল প্রজেক্ট ‘কনফেশনস টু - দ্য ফিল্ম’ প্রকাশের ঘোষণা দিয়েছেন পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা। আগামী ৮ জুন এটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে মুক্তি পাবে বলে জানা গেছে।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা জুটি ডেভিড টোরো এবং সলোমন চেজ। ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে এর বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হবে নিউইয়র্কের বিকন থিয়েটারে। প্রদর্শনীর পর ম্যাডোনা নির্মাতাদের সঙ্গে আলোচনা পর্বে অংশ নেবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জিমি ফ্যালন।

উৎসবের তথ্য অনুযায়ী, ১০ মিনিটের বেশি দৈর্ঘ্যের এই সংগীতচিত্রটি ম্যাডোনার আসন্ন সংগীত অ্যালবামের প্রথম ছয়টি গানের ওপর নির্মিত। এর মধ্যে রয়েছে ‘আই ফিল সো ফ্রি’ এবং সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গাওয়া ‘ব্রিং ইয়োর লাভ’।

পুরো কাজটি একটানা দৃশ্যধারায় নির্মিত, যেখানে সংগীত ও দৃশ্যভাষার মিশেলে তৈরি হয়েছে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা।

আরও পড়ুন

ছারপোকার সমস্যা সমাধানে করণীয় কী?

এই প্রজেক্টে অতিথি হিসেবে দেখা যাবে বেনেডিক্ট কাম্বারব্যাচ, কেট মস, জুলিয়া গার্নার, কোল পামার এবং ম্যাডোনার কন্যা লর্ডেস লিওনসহ আরও অনেকে।

এরই মধ্যে ‘আই ফিল সো ফ্রি’ ও ‘লাভ সেনসেশন’ গান দুটি প্রকাশ করেছেন ম্যাডোনা। সম্প্রতি নিউইয়র্কের টাইমস স্কয়ারে আকস্মিক এক পরিবেশনাতেও অংশ নেন তিনি। সেটি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

ভোরের আকাশ/জেআ

ম্যাডোনাপপ সংগীতপপকুইন৮ জুন

শেয়ার করুন: