ছবিতে নেটিজেনদের নজর কাড়লেন অভিনেত্রী ভাবনা

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা কাজের পাশাপাশি নিজের জীবনযাপন ও সমসাময়িক বিষয় নিয়ে প্রকাশ্য উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিয়মিতই নিজের ব্যক্তিগত ও ভ্রমণের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবারও তার ব্যতিক্রম হয়নি। থাইল্যান্ড থেকে শেয়ার করা কিছু ছবি নিয়ে নতুন করে নজর কাড়লেন এই অভিনেত্রী।
বর্তমানে থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন শহর পাতায়ায় সময় কাটাচ্ছেন ভাবনা। সেখানকার সৈকত এলাকা থেকে তোলা কয়েকটি ছবি তিনি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ছবিগুলোতে দেখা যায়, প্রিন্টেড স্লিভলেস পোশাক ও সানগ্লাসে হাজির হয়েছেন তিনি, যা তাঁর স্টাইলিশ ও আকর্ষণীয় লুককে আরও ফুটিয়ে তুলেছে।
প্রকাশের পরপরই ছবিগুলো নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলেছে।

সমুদ্রের নীল জলরাশিকে পেছনে রেখে এক বারান্দার সোফায় হেলান দিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোজ দিয়েছেন। কখনও আনমনে তাকিয়ে, আবার কখনও মৃদু হাসিতে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘সবকিছু বুঝতে পারা মানেই হলো ক্ষমা করে দেওয়া’।

ভাবনার শেয়ার করা এই ছবিগুলোতে নেটিজেনদের ব্যাপক সাড়া দেখা গেছে। তার পোস্টের মন্তব্যঘরে অনুরাগীরা প্রশংসা ও মুগ্ধতায় ভাসিয়েছেন।
নিজেকে সাহসী ও ভিন্ন অবতারে উপস্থাপন করতে ভাবনার জুড়ি নেই।আবার প্রায়ই নতুননতুন কোনো রূপে হাজির হয়ে আলোচনায় আসেন তিনি।

‘নট আউট’ নাটকের মাধ্যমে শোবিজে পথচলা শুরু হয় আশনা হাবিব ভাবনার। এরপর ছোট পর্দায় অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে তিনি প্রশংসিত হয়েছেন। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। বর্তমানে নাটকের পাশাপাশি সিনেমাতেও নিয়মিত কাজ করছেন তিনি।
ভোরের আকাশ/এনএস