এবার পুলের ধারে ক্যামেরাবন্দি অনিন্দ্যসুন্দরী পরীমণি

রূপালী পর্দার অনিন্দ্যসুন্দরী ও স্পটলাইটে থাকা অভিনেত্রী পরীমণি এবার পুলের ধারে বসে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। সিনেমা ও বিজ্ঞাপনে তার উপস্থিতি কাজ আগের তুলনায় কমে গেছে। তবে, তিনি ফেসবুকে তার নিজের ছবি পোস্ট করে সংবাদের শিরোনামে আলোচনায় থাকেন।
ব্যক্তিজীবনের অনেক বাধা-বিপত্তি ডিঙিয়ে এখন নিজের মতো করে সময় কাটাতে ভালোবাসেন এই নায়িকা। নেটিজেনদের নজর কাড়েন সামাজিক মাধ্যমে নিজের একান্ত ব্যক্তিগত সময়ের ছবি, কখনো সন্তানদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে।
এবার ডজনখানেক নতুন ছবি শেয়ার করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমণি। যেখানে তাকে দেখা গেছে একদমই অন্যরকম, স্নিগ্ধ অথচ আবেদনময়ী অবতারে।
ফেসবুকের ওই পোস্টে শেয়ার করা ছবিতে দেখা যায়, একটি সুইমিং পুলের পাড় এবং গোধূলি বেলার মায়াবী সূর্যাস্ত। নীল জলরাশির কোল ঘেঁষে পরীমণি যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছেন।
পরীর পরনে রয়েছে হালকা রঙের একটি ফ্লোরাল প্রিন্টের শ্রাগ বা কভার-আপ, যা তার লুকে যোগ করেছে আলাদা মাত্রা। কখনো তিনি পুলের ধারে বসে উদাস মনে সূর্যাস্ত দেখছেন, আবার কখনো চুলে হাত দিয়ে পোজ দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন।
ছবিতে তার পায়ের মেহেদির আলপনা এবং হাতের আংটি বাড়তি নজর কেড়েছে। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা পরীর রূপের বেশ প্রশংসা করেছে। একজন নেটিজেন লিখেছেন, ‘পড়ন্ত বিকেলে পরী।’ আরেকজন লিখেছেন, ‘রূপের রানী পরীমণি।