শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাপানে পুরস্কার জিতলো ‘নীলপদ্ম’

বিনোদন প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুন ২০২৫, ৩:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টোকিও লিফট অব চলচ্চিত্র উৎসব ২০২৫-এ পুরস্কার জিতলো ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত তৌফিক এলাহির ছবি ‘নীলপদ্ম’। রুনা খান অভিনীত ছবিটি এই আন্তর্জাতিক উৎসবে ‘বেস্ট ফিচার ফিল্ম’-এর পুরস্কার অর্জন করে।

পুরস্কার প্রাপ্তির পর নির্মাতা তৌফিক এলাহি বলেন, টোকিও লিফট অব ফেস্টিভালে ‘নীলপদ্ম’ সিলেকশনে ছিলো, জুরিরা সিনেমাটিকে নানানভাবে বিচার বিশ্লেষণ করে মার্কিং করছিলেন। সমস্ত আপডেটই ইমেইল যোগে পাচ্ছিলাম। কিন্তু সিনেমাটি যে নির্বাচিত বহু সিনেমাকে পেছনে ফেলে সেরা ফিচার ফিল্ম হিসেবে পুরস্কৃত হবে, সেটা ভাবিনি।

উচ্ছ্বাস প্রকাশ করে এলাহি বলেন, নীলপদ্ম আমার গবেষণাধর্মী নির্মাণ। ছবিটি সম্প্রতি টোকিও লিফট অব উৎসবে পুরস্কৃত হয়েছে, উৎসব কর্তৃপক্ষ আমাকে ইমেইল যোগে আগেই বিষয়টি জানিয়েছেন, কিন্তু ইমেইল চেক করতে দেরী হলো বলে আজ বিষয়টি জানতে পারি। এটি ‘নীলপদ্ম’র প্রথম সম্মান। এটি শুধু আমার একার প্রাপ্তি নয়; এই ছবির আর্টিস্ট, কলাকুশলী এবং ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনসহ সংশ্লিষ্ট সবার প্রাপ্তি।

‘নীলপদ্ম’র গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু। আরও আছেন রোকেয়া প্রাচী, সুজাত শিমুল, শাহেদ আলী, একে আজাদ সেতু প্রমুখ।

দৌলতদিয়ার যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় ও অধিকারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নীলপদ্ম’। নিউ ইয়র্কে সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছিল ‘নীলপদ্ম’র, চলতি বছর ঢাকা আন্তজার্তিক ফিল্ম ফেস্টিভালেও প্রদর্শিত হয় ছবিটি।

ভোরের আকাশ/এসএইচ

নীলপদ্মজাপানপুরস্কারতৌফিক এলাহি

শেয়ার করুন: