শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রহস্যময় বার্তায় কী বোঝাতে চাইলেন মিষ্টি জান্নাত?

বিনোদন ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউড অভিনেত্রী শবনম বুবলী দ্বিতীয়বারের মতো মাতৃত্বের স্বাদ পেলেন। পুত্র শেহজাদ খান বীরের পর এবার তিনি এক কন্যাসন্তানের মা হয়েছেন। শুক্রবার (৫ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে এই আনন্দের খবর ভাগাভাগি করেন জনপ্রিয় এই চিত্রনায়িকা।

পোস্টে তিনি মেগাস্টার শাকিব খানকে ট্যাগ করেছেন। নতুন এই অতিথির আগমনে শাকিব-বুবলী জুটিকে বিনোদন জগতের সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছায় ভাসাচ্ছেন। এই কন্যাসন্তানের জন্মের মাধ্যমে মেগাস্টার শাকিব খান এখন তিন সন্তানের বাবা।

শাকিব-বুবলীর এই আনন্দের খবরের পরপরই সামাজিক মাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে আলোচনায় এসেছেন আরেক চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। বুবলীকে অভিনন্দন জানিয়ে তিনি নিজের ফেসবুক ওয়ালে লেখেন, কন্যাসন্তানের জন্য অনেক অনেক শুভকামনা। শাকিব খান ও শবনম বুবলীকে অভিনন্দন।

তবে এখানেই থামেননি। একটা ইঙ্গিতপূর্ণ কথা উল্লেখ করে মিষ্টি লেখেন, এই বছরে আরেকজনের জন্যও অগ্রিম শুভেচ্ছা।

আরও পড়ুন

মার্কিন হামলার জবাবে ইরানের পালটা আঘাত

মিষ্টি জান্নাতের এমন মন্তব্য নেটিজেনদের মধ্যে নতুন কৌতুহল-প্রশ্নের জন্ম দিয়েছে। অনেকে ধারণা করছেন, শাকিব খান হয়তো অদূর ভবিষ্যতে আবারও বাবা হতে যাচ্ছেন, তবে সেই সন্তানের মা কে, তা মিষ্টি স্পষ্ট করেননি।

মিষ্টি জান্নাতের সেই পোস্টের মন্তব্যঘরে নেটিজেনদের একাংশ ধরেই নিয়েছেন, ফের বাবা হচ্ছেন শাকিব খান। একজন তো রসিকতা করে শাকিবের সম্ভাব্য সেই সন্তানের মা হিসেবে মিষ্টির নাম উল্লেখ করতে শুরু করেন। একজন মন্তব্য করেন, ‘নাম যখন বলেন নাই, সেটা আমরা আপনাকে ধরে নিয়েছি।’ এমন মন্তব্যের জবাবে মিষ্টি জান্নাতও বেশ রহস্যময় ও রসিকতার ছলে উত্তর দেন, ‘দিলাম একজনের জন্য, আর নাম আসলো আমার। বুঝলাম না, ভালোই।’

উল্লেখ্য, এর আগে যখন অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে শাকিব খানের দূরত্ব তৈরি হয়েছিল, তখন শাকিব খানের পরিবার তার বিয়ের জন্য পাত্রী খুঁজছিল এবং সেই সময়ে পাত্রী হিসেবে মিষ্টি জান্নাতের নাম জড়িয়ে নানা গুঞ্জন উঠেছিল। এবার মিষ্টির এই নতুন পোস্ট শাকিব-ভক্তদের মাঝে আবারও নতুন আলোচনার খোরাক জোগাল।

চিত্রনায়িকা শবনম বুবলীমিষ্টি জান্নাতঢালিউডশাকিব খান

শেয়ার করুন: